সামনেই বিয়ের প্ল্যান? বিয়ে মানেই তো একটা বিরাট খরচ। কোথা থেকে কী জোগাড় হবে তা নিয়ে মধ্যবিত্ত পরিবারের একটা চিন্তা তো থাকেই। কিন্তু জানেন কি সেই খরচের একটা বড় অংশ ফেরত পেয়ে যেতে পারেন সরকারের কাছ থেকেই? অঙ্কটাও নেহাত কম নয়, ৫ লক্ষ টাকা। তবে এক্ষেত্রে রয়েছে কয়েকটি শর্ত।
মূল শর্ত হল, ভিন জাতে বিয়ে করলে তবেই মিলবে এই টাকা। স্বামী বা স্ত্রীর মধ্যে একজনকে তফশিলি হতেই হবে। শুধু সামাজিক বিয়ে করলে হবে না। হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিয়ে করতে হবে। প্রথম বিয়ের ক্ষেত্রেই শুধু এই প্রকল্পের সুবিধা মিলবে।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? দীর্ঘদিন আগেই কেন্দ্রের তরফে একটি প্রকল্প চালু করা হয়েছে। যার নাম আম্বেদকর সোশাল ইন্টিগ্রেশন স্কিম (Ambedkar Social Integration Scheme)। এই প্রকল্পে আগে দেওয়া হত আড়াই লক্ষ টাকা। যা বাড়িয়ে এবার করা হল ৫ লক্ষ টাকা। তবে বিয়ে করলেই যে টাকা পাবেন তা কিন্তু নয়। মূল শর্ত হল, ভিন জাতে বিয়ে করলে তবেই মিলবে এই টাকা। স্বামী বা স্ত্রীর মধ্যে একজনকে তফশিলি হতেই হবে। শুধু সামাজিক বিয়ে করলে হবে না। হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিয়ে করতে হবে। প্রথম বিয়ের ক্ষেত্রেই শুধু এই প্রকল্পের সুবিধা মিলবে।
তারপর বিয়ের সেই নথি নিয়ে একবছরের মধ্যে এই প্রকল্পের ফর্ম পূরণ করতে হবে। সমস্ত নথি ঠিক থাকলে ৫ লক্ষ টাকার একটা অংশ সরাসরি দম্পতির জয়েন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাকিটা এফডির মাধ্যমে দেওয়া হবে। তবে হ্যাঁ, বিয়ের ১ বছর পেরিয়ে যাওয়ার পর আবেদন করে কিন্তু কোনও লাভ নেই। কিন্তু কেন এই ধরণের প্রকল্প? আসলে এখনও বিয়ের ক্ষেত্রে জাতপাত একটা বড় সমস্যা। তা দূর করার লক্ষ্যেই এই প্রকল্পের শুরু করেছে কেন্দ্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১