সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলটপূরাণ। দাবি দাওয়া পূরণের জন্য সাধারণত প্রতিবাদীরাই অনশনে বসেন। কিন্তু কৃষক বিক্ষোভের আঁচে জল ঢালতে অনশনে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছেন শিবরাজ সিং চৌহান। শান্তি ফেরাতে শনিবার থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য অনশনে বসতে চলেছেন তিনি।
[ মা-বাবার সম্মতিতেই নাবালিকাকে খুন করে মৃতদেহ ধর্ষণ তান্ত্রিকের ]
নোটবাতিলের সময় থেকেই আর্থিক দিক থেকে মার খাচ্ছিলেন কৃষকরা। তাবড় অর্থনীতিবিদরাও আঁচ করেছিলেন যে, এই সিদ্ধান্তের সবথেকে বেশি কুপ্রভাব পোহাতে হবে কৃষকদেরই। সে অনুমান যে অভ্রান্ত ছিল মান্দসৌরের ঘটনা যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এর আগে তামিলনাড়ুর কৃষকরা দফায় দফায় ধরনা দিয়েছে দিল্লিতে। ঠিক তারপরই কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রদেশের মান্দসৌর। ফসলের ন্যায্য মূল্য, ঋণ মকুবের মতো বিষয় নিয়ে শুরু হয় আন্দোলন। তার উপরই চলে পুলিশের গুলি। প্রাণ হারান ছয় জন কৃষক। যদিও প্রশাসনের পক্ষ থেকে পুলিশের গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দেওয়ার পরও বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। একদিকে কৃষকদের বুকে বিঁধছে বুলেট, অন্যদিকে সেই সময়ই ফলাও করে কেন্দ্র সরকার কৃষিতে দেশের উন্নতির বিজ্ঞাপন প্রচার করছে। এতে যেন আগুনে ঘৃতাহুতি হয়েছে। লাগাতার বিক্ষোভ চলতে থাকায় উপায়ন্তর না দেখে কাঁটা দিয়ে কাঁটা তোলার রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী। শনিবার তিনি নিজেই অনশনে বসার সিদ্ধান্ত নিলেন। তাঁর দাবি, যতক্ষণ না রাজ্যে শান্তি ফিরবে, ততক্ষণ অনশন জারি রাখবেন তিনি। দশেরা ময়দানে এসে কৃষকরা তাঁদের দাবি দাওয়ার কথা জানিয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রীকে। আলোচনার মাধ্যমেই রাজ্যে শান্তি ফেরাতে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।
[ প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণে কী নির্দেশ সুপ্রিম কোর্টের? ]
কৃষকদের অবস্থা ফেরাতে ইতিমধ্যেই অবশ্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। তার মধ্যে আছে, কৃষকদের ঋণ মকুবের জন্য ফান্ড তৈরি, চাষের খরচ ও বিপণন দেখভালের কমিশন তৈরি। তবে সাধারণ মানুষের ক্ষোভের কথা যাতে সরাসরি প্রশাসনের কানে পৌঁছায়, এবার তারই ব্যবস্থা করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
থ্রি মাস্কেটিয়ার্স! কন্ট্রোলার ওলিস, এমবাপে-দেম্বেলেদের নিয়ে ছুটছে ফ্রান্সের এক্সপ্রেস
-
চোখের সামনে মেয়েকে নৃশংস অত্যাচার, ঘরজামাইকে কাটারি দিয়ে কুপিয়ে পালাল শ্বশুর!
-
ভারতের উপর ৫০০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন, মৃত ট্রাম্প ঘনিষ্ঠ সেই মার্কিন সেনেটর
-
কাঁঠালের গন্ধে মত্ত, গাছ থেকে পেড়ে চেটেপুটে খাচ্ছে গজরাজ! তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা
-
প্রকৃতির রোষের কবলে বাংলাদেশ! বৃষ্টিতে পাহাড়ের ঢালে ধস নেমে মৃত প্রায় ৫০