সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন অ্যাপল ইনকর্পোরেটেডের প্রধান কর্তা টিম কুক৷ প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে শনিবার এ দেশে অ্যাপল আইফোন উৎপাদন করার বিষয়ে উৎসাহ দেখান তিনি৷ প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে সামিল হওয়ার আগ্রহ দেখিয়েছেন অ্যাপল কর্তা৷
প্রথমবার ভারত সফরে এসে অ্যাপল সিইও নরেন্দ্র মোদিকে ডেটা এনক্রিপশন ও সাইবার নিরাপত্তায় আরও গুরুত্ব দিতে অনুরোধ করেছেন৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবিষ্যতে এ দেশে অ্যাপল ইনকর্পোরেটেডের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে সদর্থক আলোচনা হয়েছে৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে, “ভবিষ্যতে এ দেশেই আইফোনের উৎপাদন ও রিটেলিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে৷ এ দেশে যুব সম্প্রদায়ের মধ্যে প্রতিভার অভাব নেই বলেও মনে করেন কুক৷ এ দেশের মানবসম্পদ অ্যাপল ব্যবহার করতে চায়৷”
মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা অ্যাপল, যাদের আইফোন ও ম্যাকবুক গোটা বিশ্বে স্টাইল আইকন হিসাবে গণ্য হয়, তারা চাইছে বেঙ্গালুরুতে একটি অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার ও হায়দরাবাদে একটি ম্যাপ সেন্টার খুলতে৷ আজ মোদির সঙ্গে বৈঠকেও এ দেশে ডেভেলপারদের প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন কুক৷ মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির ও কানপুরে ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা মোদির সঙ্গে ভাগ করে নিয়েছেন কুক৷ বৈঠকের পর মোদি টুইট করে কুককে ধন্যবাদ জানিয়েছেন৷ পাল্টা ধন্যবাদ জ্ঞাপন করেছেন কুকও৷
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা