Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Kashmir

কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ সেনার, শহিদ জওয়ান

জঙ্গিদের সন্ধানে চলছে অভিযান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২১, ১০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২১, ১০:১৮

options
link
কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ সেনার, শহিদ জওয়ান zoom

মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। শুক্রবার পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে শহিদ হয়েছেন এক জওয়ান।

[আরও পড়ুন: গ্যাসের পর ফের ধাক্কা জ্বালানি তেলে, প্রথমবার কলকাতায় ৯৯ টাকা পেরোল Petrol]

সেনা সূত্রে খবর, পুলওয়ামার রাজপোরা এলাকায় জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান দেন গোয়েন্দারা। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী। রাতের অন্ধকারে ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ের পর গুলির আঘাতে গুরুতর আহত হন ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস-এর জওয়ান কাশী। তাঁকে দ্রুত সেনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শহিদ হয়ে যান তিনি। এদিকে, এখনও জঙ্গিদের সন্ধানে অভিযান চলছে। ওই ঘাঁটিতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, বিগত ছ’মাসে কাশ্মীরে অন্তত ৬০জন জঙ্গিকে খতম করা হয়েছে। বুধবার কুলগাম জেলায় এক সংঘর্ষে সেনার হাতে নিহত হয় তিন সন্ত্রাসবাদী। তাদের মধ্যে একজন হিজবুল মুজাহিদিন কুলগাম জেলার কমান্ডার শেহরাজ মৌলবি এবং অন্যজন মুদাসির রশিদ। রশিদকেও দীর্ঘদিন ধরে খুঁজছিল বাহিনী। ড্রোন আতঙ্কের মাঝেই দুই হিজবুল (Hizb-ul-Mujahidin) জঙ্গিকে নিকেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে খবর। তার আগে এনকাউন্টারে খতম হয়েছে লস্কর-ই-তইবার কমান্ডার নাদিম আবরার। বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর লাগাতার অভিযানে উপত্যকায় বিপাকে পড়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলি। লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলি পালটা হামলা চালিয়ে এবার সদস্যদের মনোবল কিছুটা চাঙ্গা করে তুলতে চাইছে। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে জোড়া বিস্ফোরণ আসলে জেহাদিদের মরিয়াভাবকেই প্রকাশ করছে।এহেন সময়ে খোদ লস্কর কমান্ডার নিহত হওয়ায় সন্ত্রাসবাদীরা বড়সড় আঘাত পেয়েছে সেই মনোভাব।

[আরও পড়ুন: পূরণ হচ্ছে না টার্গেট! জুলাই মাসে রাজ্যগুলিকে ১২ কোটি ভ্যাকসিন দেবে কেন্দ্র]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.