সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণ্যের বিজ্ঞাপনে ভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠল রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে৷ দেশের বিজ্ঞাপন নিয়ন্ত্রক কাউন্সিলের মতে, পতঞ্জলির বিজ্ঞাপনে যা বলা হচ্ছে তা ভ্রান্ত এবং প্রমাণিত নয়৷
অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার দাবি, পতঞ্জলি তাদের এনার্জি বারের বিজ্ঞাপন করতে গিয়ে চকোলেট খাওয়াকে খারাপ অভ্যাস হিসেবে তুলে ধরেছে৷ এতে যথেষ্ট ভ্রান্তি ছড়াচ্ছে বলেই মত কাউন্সিলের৷ পাশাপাশি সমস্ত চকোলেটকেই হেয় করা হচ্ছে এই মত ছড়িয়ে৷ ফ্রুট জুসের বিজ্ঞাপনে পতঞ্জলির দাবি, অন্য ফ্রুট জুসের জন্য দাম বেশি লাগলেও তাতে ফলের নির্যাস কমই থাকে৷ এখানেই আপত্তি তুলেছে কাউন্সিল৷ কেননা পতঞ্জলির জুসে যে নির্যাস বেশি থাকে তা এখনও প্রমাণিত নয়৷ এছাড়া পতঞ্জলির সব থেকে বিখ্যাত প্রোডাক্ট ‘দন্তকান্তি’ নিয়েও আপত্তি আছে৷ এর বিজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি কোম্পানিগুলি সাধারণভাবে দাঁত নিয়ে ছেলেখেলা করছে৷ তাই ভেষজ গুণে সমৃদ্ধ ‘দন্তকান্তি’ ব্যবহার করা উচিত৷ কিন্তু নিয়ন্ত্রক সংস্থার দাবি, এগুলি অনেক বাড়িয়ে বলা এবং যা বলা হচ্ছে তার কোনওটিই প্রমাণিত নয়৷
যদিও সংস্থার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পাত্তা দিচ্ছে না পতঞ্জলি৷ পতঞ্জলির এক মুখপাত্র জানাচ্ছেন, “বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা সংবিধান স্বীকৃত নয়৷ তাদের প্রশ্ন তোলার কোনও অধিকারই নেই৷ আসলে এটা কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানির ষড়যন্ত্র৷”
অবশ্য শুধু পতঞ্জলি নয়, গোদরেজ, কেন্টের মতো কোম্পানিগুলোর বিজ্ঞাপনের বিরুদ্ধেও একই ধরনের আপত্তি জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘আত্মঘাতী’ মমতার ভাইঝি, উদ্ধার ঝুলন্ত দেহ, নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে
-
আয়ুষ্মান ভারতের কার্ড হাতে পেয়েছেন? জেনে নিন কোন রোগের চিকিৎসা মিলবে না এই প্রকল্পে
-
মহাপ্রলয়ে লাশের পাহাড়, এর মধ্যেই নেপালে ফের বন্যার হুঁশিয়ারি! আবারও ধেয়ে আসছে হড়পা বান?
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ‘অগ্নিবীর’দের জন্য বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা