দীর্ঘদিনের টানাপোড়েনর পর পালাবদল হতেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আওতায় এসেছে বাংলা। বেশ কয়েক মাস আগেই শুরু হয়েছিল আবেদন। ইতিমধ্যেই অনেকে কার্ড হাতেও পেয়েছেন। কেউ কেউ পরিষেবাও পেয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন, যে কোন কোন চিকিৎসা এই আয়ুষ্মান ভারতের আওতায় পড়ছে না। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।
১. আয়ুষ্মান ভারতের আওতায় চিকিৎসা করানোর জন্য হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক। অর্থাৎ আপনি যদি ভর্তি না হয়ে শুধু চিকিৎসকের পরামর্শ নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা মিলবে না। জ্বর, সর্দি -কাশি বা এই ধরণের ছোটখাটো সমস্যাও এই প্রকল্পের আওতায় নেই।
আরও পড়ুন:
২. দাঁতের চিকিৎসা অর্থাৎ রুট ক্যানেল, দাঁত ফিলিং বা ডেন্টাল ইমপ্লান্টের মতো ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না।
৩. যদি কেউ ভেবে থাকেন কেন্দ্রের এই প্রকল্পের আওতায় কসমেটিক সার্জারি করাবেন, তাহলে আপনার জন্য দুঃখের খবর। এই ধরণের পরিষেবাও এই কার্ডের আওতায় নেই। কারণ এটা চিকিৎসাগতভাবে জরুরি নয়। অনেকেই ট্যাটু রিমুভ করার জন্য হাসপাতালে ভর্তি হন, সেই চিকিৎসার খরচও বহন করবে না এই কার্ড।
৪. অনেক দম্পতিরই সন্তান ধারণে সমস্যা দেখা দেয়। তাঁরা আইভিএফ অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নেন। সেই চিকিৎসার খরচও বহন করবে না আয়ুষ্মান ভারত প্রকল্প।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল
-
শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তম কুমারের মতো সাজলেই সেরাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার
-
হার্ট নিয়ে চিন্তা? ওষুধ নয়, পাতে এই ১১ ফল রাখলেই কেল্লাফতে!