সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও ‘গান্ধী’ নয়, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) হতে চলেছেন নতুন কংগ্রেস সভাপতি (Congress President)। সূত্রের খবর, খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) গেহলটকে দলের দায়িত্ব নিতে অনুরোধ করেছেন। সব ঠিক থাকলে রাজস্থানের পোড়খাওয়া কংগ্রেস নেতাই জাতীয় কংগ্রেসের কাণ্ডারী হতে চলেছেন বলে খবর।
দলের জাতীয় সভাপতি আর হতে চান না রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি আগেই জানিয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব ছাড়তে চাইছেন সোনিয়াও। এই অবস্থায় গেহলটেই মনস্থির করতে চাইছে দল। মঙ্গলবার গেহলট-সোনিয়া বৈঠকের পরে এই ধারণা জোরদার হয়েছে। সূত্রের খবর, বৈঠকে অশোক গেহলটকে দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে বলেছেন দলনেত্রী। বর্ষীয়ান নেতাকে তিনি অনুরোধ করছেন, চিকিৎসার কারণে তাঁর বিদেশ যাওয়ার আগেই যেন দলের দায়িত্ব নেন গেহলট।
[আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে ধরা পড়ে স্ত্রীর হাতে জুতোপেটা, দল থেকে বহিষ্কৃত যোগীরাজ্যের বিজেপি নেতা]
২১ সেপ্টেম্বরের মধ্যেই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করার কথা রয়েছে। যদিও সভাপতি নির্বাচন নিয়ে টালাবাহানা চলছে বেশ কিছুদিন ধরে। প্রশ্ন দু’টি। ফের কোনও গান্ধীর হাতেই থাকবে দলের লাগাম, নাকি ইউপিএ সরকারের মতো অন্য কাউকে সভাপতির পদে বসিয়ে পর্দার আড়ালে থেকে দল চালাবেন তাঁরা? এর আগে খবর ছিল যে রাহুল গান্ধীকেই সভাপতি পদে দেখতে চাইছেন বেশিরভাগ কংগ্রেসী। যদিও পরিবারতন্ত্রের পালে নতুন করে হাওয়া লাগাতে চাইছেন না সোনিয়া বা রাহুল, এই ফিসফাস প্রবল ছিল। একটি অংশের বক্তব্য, অ-গান্ধী কাউকে সভাপতি করিয়ে এক ঢিলে অনেকগুলি পাখি মারা হোক।
[আরও পড়ুন: দলের আস্থা হারিয়েছেন, ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত সুবল ভৌমিক]
এতে বিজেপির পরিবারতন্ত্র অস্ত্রকে ভোঁতা করা যাবে। জল ঢালা না গেলেও অন্তত ছাই চাপা দেওয়া যেতে পারে বিদ্রোহীদের মনে জ্বলতে থাকা আগুনে। এবং কোনওভাবে যদি ২০২৪-এ ক্ষমতায় আসতে পারে কংগ্রেস, তাহলে রাহুলকে প্রধানমন্ত্রী করার পথও প্রশস্ত করা যাবে এই বলে যে, সংগঠন ও প্রশাসনের শীর্ষে বসবেন আলাদা দুই ব্যক্তি। কিন্তু মূল প্রশ্ন, তাহলে কে হচ্ছেন কংগ্রেস সভাপতি? মঙ্গলবারের সোনিয়া-গেহলট বৈঠকের পর সেই উত্তর মিলেছে বলেই মনে করা হচ্ছে। যদিও গতকাল সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে দিল্লি ছাড়ার পথে গেহলট দাবি করেন, কংগ্রেস পুনরুজ্জীবিত হবে যদি রাহুল গান্ধী দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। কংগ্রেস নেতা বলেন, “উনি না থাকলে সাধারণ মানুষ আশাহত হবে। ফলে রাহুল গান্ধীজীই কংগ্রেস সভাপতি হিসেবে আমাদের প্রথম পছন্দ।”
সর্বশেষ খবর
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির