Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Odisha Hospital Fire

জতুগৃহ কটকের হাসপাতাল! মাঝরাতের আগুনে মৃত অন্তত ১০ রোগী, উদ্ধারকাজে আহত স্বাস্থ্যকর্মীরাও

রাত আড়াইটে নাগাদ হাসপাতালের আইসিইউ-তে আগুন লাগে। শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১২:৫২

options
link
জতুগৃহ কটকের হাসপাতাল! মাঝরাতের আগুনে মৃত অন্তত ১০ রোগী, উদ্ধারকাজে আহত স্বাস্থ্যকর্মীরাও zoom
কটকের হাসপাতালের আইসিইউ-তে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১০ রোগী।

রাতের হাসপাতাল নিমেষেই পরিণত হল জতুগৃহে! ওড়িশার কটকের নামী হাসপাতালের আইসিইউ-তে শর্ট সার্কিট থেকে বড়সড় অগ্নিকাণ্ডে (Odisha Hospital Fire)। পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ রোগীর। উদ্ধারকাজ করতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছেন ১১ জন স্বাস্থ্যকর্মীও। ঘটনার ভয়াবহতা বুঝে ভোর হতেই সেখানে ছুটে যান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে হতাহতদের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। এত বড় বিপদে শোকপ্রকাশ করেছেন তিনি। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ওড়িশা সরকার। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ওড়িশার কটকের নামী হাসপাতালের আইসিইউ-তে শর্ট সার্কিট থেকে বড়সড় অগ্নিকাণ্ডে। পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ রোগীর। উদ্ধারকাজ করতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছেন ১১ জন স্বাস্থ্যকর্মীও।

ঘড়ির কাঁটা তখন রাত ২.৩০ পেরিয়েছে। আচমকা দাউদাউ আগুন জ্বলে ওঠে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে। রাতের ঘুম ভেঙে ছুটোছুটি শুরু হয়ে যায়। রাতের ঘুম নিমেষে বিভীষিকায় বদলে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের স্থানান্তরিত করার কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তা সত্ত্বেও আইসিইউ-তে ৭ জন রোগী প্রাণ হারান। বাকি তিনজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। উদ্ধারে নেমে অগ্নিশিখায় আহত হয়েছেন স্বাস্থ্যকর্মীরাও।

Advertisement

ভোর হতেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। আগুনে ক্ষতিগ্রস্ত আইসিইউ-র ট্রমা কেয়ার সেন্টারের পরিস্থিতি দেখার পাশাপাশি আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা-সহ সবরকম সাহায্যের আশ্বাস দেন। মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন তিনি। কীভাবে এত বড় হাসপাতালের আইসিইউ-তে এভাবে আগুন লাগল, তার জন্য বিচারবিভাগীয় তদন্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.