সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমাজের পর ফেজ টুপি পরে মসজিদ থেকে ফেরার পথে চূড়ান্ত হেনস্তার শিকার হলেন এক মুসলমান যুবক৷ রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ গুরুগ্রামের এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে৷ দ্রুত অপরাধীদের গ্রেপ্তারির দাবিতে সরব পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর৷
[ আরও পড়ুন: গোমাংস রাখার অভিযোগে মুসলিমদের বেধড়ক মার, ভাইরাল গোরক্ষকদের তাণ্ডবের ভিডিও]
অন্যান্য দিনের মতো রবিবারও ফেজ টুপি মাথায় দিয়ে নমাজ পড়তে গিয়েছিলেন গুরুগ্রামের জাকোবপুরার বাসিন্দা মহম্মদ বরকার আলম৷ কিন্তু বাড়ি ফেরার অভিজ্ঞতা মনে পড়লে এখন গায়ে কাঁটা দিয়ে উঠছে তাঁর৷ এখনও তাঁর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট৷ তিনি বলেন, ‘‘সদর বাজার লেনের কাছে বেশ কয়েকজন অপরিচিত যুবক আমাকে ঘিরে ধরে৷ ফেজ টুপি খুলে ফেলতে বলে৷ থাপ্পড় মারা হয় আমাকে৷ ‘ভারত মাতা কি জয়’ বলতে জোর করা হয়৷ আমি ওই যুবকদের কথা শুনে চিৎকার করে ‘ভারত মাতা কি জয়’ বলি৷ এরপর আমাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়৷ কিন্তু আমি তা বলতে চাইনি৷ তাতেই রেগে যায় ওই যুবকেরা৷ ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় আমাকে৷ লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়৷’’ মারধরের সময় আর্তনাদ করতে থাকেন আলম৷ আশেপাশের বাসিন্দারা দৌড়ে আসেন৷ তাঁরা আলমকে সাহায্য করতে গেলে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ৷
[ আরও পড়ুন: গো-পালনে বাধা, ভিসা না পেয়ে ‘পদ্মশ্রী’ ফেরাচ্ছেন বিদেশিনী]
এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘‘এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৫৩, ৩২৩ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে৷ দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে৷’’ মুসলমান যুবককে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পূর্ব দিল্লির জয়ী বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর৷ ফেজ টুপি পরায় মারধরের ঘটনা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ‘লজ্জাজনক’ বলেই টুইটে জানান তিনি৷ নির্যাতিতর পাশে দাঁড়িয়ে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংসদ৷
“In Gurugram Muslim man told to remove skullcap,chant Jai Shri Ram”.
It is deplorable. Exemplary action needed by Gurugram authorities. We are a secular nation where @Javedakhtarjadu writes “ओ पालन हारे, निर्गुण और न्यारे” & @RakeyshOmMehra gave us d song “अर्ज़ियाँ” in Delhi 6.— Gautam Gambhir (@GautamGambhir) May 27, 2019
সর্বশেষ খবর
-
চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, শর্ত কী?
-
বিপর্যয়কালে নেটওয়ার্ক, ইন্টারনেট ছাড়াই পৌঁছে যাবে জরুরি বার্তা! জেনে নিন কীভাবে
-
শুটিং সেটে হুলস্থূল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তমহল
-
স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী
-
দিনের পর দিন বেঙ্গালুরুতে কাজ! গভীর রাতে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই কীর্তি ফাঁস ৩ বাংলাদেশির