সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সম্মান রক্ষার্থে ১৯ বছর বয়সি দিদির মাথা কেটে নিল নাবালক ভাই। বিবাহিত মেয়েকে খুন করতে ছেলেকে সাহায্য করল মা। প্রতিবেশীদের অভিযোগ, দিদির মাথা কেটে বারান্দায় সাজিয়েও রেখেছিল নাবালক। পুলিশ জানিয়েছে, কাটা মুণ্ডুর সঙ্গে সেলফিও তোলে মা-ছেলে। রবিবার এই ভয়ংকর ‘অনার কিলিং’-এর (Honor Killing) ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে (Maharashtra’s Aurangabad) ।
গত জুন মাসে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন বছর উনিশের তরুণী কীর্তি থোরে (Kirti Thore)। এরপর থেকে স্বামীর সঙ্গেই থাকছিলেন তরুণী। পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। গত সপ্তাহে তরুণীর সঙ্গে যোগাযোগ করে তাঁর মা। তাঁকে বাড়ি ফিরে আসতে বলা হয়। সেই মতো রবিবার তরুণী তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে আসেন। কিছু পরে বোনের বাড়িতে আসে ওই তরুণীর মা ও ভাইও। এরপর তরুণী যখন মা ও ভাইয়ের জন্য রান্নাঘরে চা বানাচ্ছিলেন, অভিযোগ, সেই সময় ধারাল কাস্তে হাতে পেছন থেকে দিদির উপর ঝাঁপিয়ে পড়ে নাবালক ভাই। অন্য দিকে মেয়ের পা জাপটে ধরে মা। যাতে করে তরুণী কোনওরকম প্রতিরোধ তৈরি করতে না পারে। এরপর ওই কাস্তে দিয়েই দিদির মাথা কেটে নেয় নাবালক ভাই।
[আরও পড়ুন: বাবরি ধ্বংসের বর্ষপূর্তি, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হল মথুরাকে]
তবে খুন করার পরেই মা ও ছেলে স্থানীয় বীরগাঁও পুলিশ স্টেশনে (Virgoan Police Station) হাজির হয়। আত্মসমর্পণও করে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত