সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসে পাঁচদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। ফলে বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ।
জানা যাচ্ছে, আগামী ২১ ও ২৬ ডিসেম্বর দু’দিন দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত বেসরকারি ব্যাংকগুলিও। কেন্দ্রের নির্দেশে রুগ্ন ব্যাংকগুলিকে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণের প্রক্রিয়া অনেক দিনই শুরু হয়েছে। সেই সংযুক্তিকরণের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে খবর।
[মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমছে গ্যাসের দাম]
২১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে এআইবিওবি। এবং ২৬ ডিসেম্বর ধর্মঘট ডেকেছে ইএফবিইউ। ফলে ওই দু’দিন ব্যাংকের কোনওরকম কাজ হবে না। এদিকে ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। ২৩ ডিসেম্বর রবিবার। আবার ২৬ ডিসেম্বর ধর্মঘট ও ২৫ বড়দিনের ছুটি। ফলে মাঝে একদিন ২৪ তারিখ খোলা থাকবে ব্যাংক। অর্থাৎ মোট পাঁচদিন কোনও পরিষেবা পাবেন না সাধারণ মানুষ।
২১, ২২, ২৩, ২৫ ও ২৬ তারিখ ব্যাংকের কোনও কাজ হবে না। ফলে চূড়ান্ত নাজেহাল হওয়ার জোগাড় গ্রাহকদের। তবে জানা যাচ্ছে, ব্যাংক বন্ধ থাকলেও ওই ধর্মঘটের দু’দিন এটিএম খোলা থাকবে। তবে ২১ তারিখ থেকে টানা তিনদিন ছুটি থাকায় বেশ সমস্যায় পড়তে হবে আমজনতাকে। কারণ তিনদিন ব্যাংক বন্ধ থাকলে এটিএমগুলিতেও অর্থের যোগান বন্ধ হবে। একই হাল হবে ২৫ ও ২৬ ডিসেম্বরও। তাই উৎসবের দিনগুলিতে অনেক এটিএম-এই যে টাকার আকাল পড়বে তা আন্দাজ করা যেতেই পারে। তাই সমস্যা এড়াতে ব্যাংকের কাজ আগেভাগেই সেরে রাখুন।
[সোদপুর স্টেশনে মাওবাদী পোস্টার, এলাকায় তীব্র চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
সিদ্ধিলাভের আশায় হত নরবলি, বাংলার প্রাচীন এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রহস্যময় কাহিনি
-
এবার রিসেপশনিস্টকে ‘চড়’, রোগীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ফের হাসপাতালে হামলা শিণ্ডেসেনার!
-
মধ্যরাতে ঘরের দুয়ারে সাক্ষাৎ মৃত্যু! কুণ্ডলী পাকিয়ে ১০ ফুট লম্বা অজগর, কী করলেন গৃহকর্তা?
-
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম
-
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…