Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
National Herald

ব্যাগ ঘিরেই রাজনৈতিক লড়াই! প্রিয়াঙ্কার ‘বাংলাদেশ’ খোঁচার জবাবে বিজেপির ‘ন্যাশনাল হেরাল্ড’-কটাক্ষ

ন্যাশনাল হেরাল্ড মামলার চার্জশিটে গান্ধী পরিবারের নাম জড়ানোকে হাতিয়ার করছে বিজেপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ১৪:১২

options
link
ব্যাগ ঘিরেই রাজনৈতিক লড়াই! প্রিয়াঙ্কার ‘বাংলাদেশ’ খোঁচার জবাবে বিজেপির ‘ন্যাশনাল হেরাল্ড’-কটাক্ষ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাগ কেবল ‘অ্যাক্সেসরিজ’ নয়, তা হয়ে উঠেছে রাজনৈতিক বিবৃতি প্রকাশের এক অভিনব ‘সাইনবোর্ড’। এর আগে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার ব্যাগে দেখা গিয়েছিল ‘প্যালেস্টাইন’ কিংবা ‘বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টানদের পাশে আছি’ লেখা। এবার বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের কাঁধে দেখা গেল ‘ন্যাশনাল হেরাল্ড কি লুট’ লেখা ব্যাগ!’ এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছিলেন তিনি। যাকে ঘিরে রাজনৈতিক তরজা এক অন্য মাত্রা পেল।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে। সম্প্রতি এই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং স্যাম পিত্রোদার নাম রয়েছে। আগামী ২৫ এপ্রিল এই মামলার শুনানি হবে বিশেষ আদালতে। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় নাম জড়ালেও এতদিন সোনিয়া-রাহুলের নামে চার্জশিট জমা পড়েনি। এই প্রথমবার তাঁদের নাম উঠেছে ইডির চার্জশিটে। আর সই ইস্যুতেই বিরোধী শিবিরকে আক্রমণের সুযোগ ছাড়তে রাজি নয় পদ্ম শিবির। এবার প্রিয়াঙ্কার ব্যাগের রাজনৈতিক বিবৃতিকে ব্যঙ্গ করেই কার্যত বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে ‘দুর্নীতি’র অভিযোগ তুলতে ব্যাগকেও ব্যবহার করল।

Advertisement

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাঁশুরি বলেন, ”এই প্রথম দুর্নীতি চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের স্থান নিয়েছে। ইডির চার্জশিট দেখিয়ে দিয়েছে কংগ্রেসের আদর্শ ও পুরনো কাজের পদ্ধতি কেমন ছিল। কীভাবে পরিষেবার আড়ালে ওরা জনতার প্রতিষ্ঠানকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর এক ‘টুল’ হিসেবে ব্যবহার করছে।”

প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। স্বামীর অভিযোগ ছিল, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই প্রকাশিত হত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি। তাই এই মামলার প্রথম থেকেই কংগ্রেস নেতৃত্বের নাম জড়িয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে প্রিয়াঙ্কা গান্ধী সকলের নজর কেড়ে নেন ব্যাগে ‘প্যালেস্টাইন’ লিখে। পরের দিনই সেই লেখা বদলে তিনি ‘বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টানদের পাশে আছি’ ব্যাগ কাঁধে সংসদে দেখা দেন। এবার তাঁকে, কার্যত তাঁর পরিবারকেই খোঁচা দিয়ে বিজেপি সাংসদের কাঁধে দেখা গেল ন্যাশনাল হেরাল্ড নিয়ে খোঁচা দেওয়া ব্যাগ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.