Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬

গুগলে ফের বিভ্রাট, ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ সার্চে আসছে সোনিয়ার ছবি

তুমুল চর্চা নেটিজেনদের মধ্যে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮, ১৫:৩৪

options
link
গুগলে ফের বিভ্রাট, ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ সার্চে আসছে সোনিয়ার ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্চ ইঞ্জিন গুগলে ফের ছবি বিভ্রাট৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার সেই তালিকায় জুড়ল সোনিয়া গান্ধীর নাম৷ নেটিজেনদের দাবি, গুগলে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ অথবা ‘ইতালিয়ান বার গার্ল’ লিখলেও ভেসে উঠছে তাঁর উইকিপিডিয়া পেজ৷

দিনকয়েক আগে গুগলে ইংরাজিতে ‘ইডিয়ট’ শব্দটি সার্চ করলেই চলে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ছবিটি আপলোড করেছে মার্কিন মুলুকের এক ওয়েবসাইট। সম্প্রতি সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগল সিইও সুন্দর পিচাইকে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। গুগলে ‘ফেকু’ লিখে সার্চ করলেই আসত মোদির নাম। গুগলে বিড়ম্বনার শিকার হতে হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ ‘ভিখারি’ লিখলেই ভেসে উঠত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি৷ এবার সেই তালিকায় জুড়ল সোনিয়া গান্ধীর নাম৷ ছবি বিভ্রাট নেত্রীর৷ নেটিজেনদের দাবি, গুগলে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ লিখলেই ভেসে উঠছে তাঁর উইকিপিডিয়া পেজ৷ ‘ইতালিয়ান বার গার্ল’ লিখলেও নাকি ঘটছে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। আর তা দেখেই চোখ কপালে উঠেছে সকলের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ করলেই আসছে ইমরান খানের ছবি]

SONIA-GANDHI

[দেশের যে কোনও কম্পিউটারে নজর রাখবে শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলি, নির্দেশিকা কেন্দ্রের]

আমেরিকায় এক সম্মেলনে গুগল সিইও সুন্দর পিচাই ট্রাম্পের প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যাও দিয়েছিলেন। তাতে বোঝা গিয়েছিল, এই সার্চ রেজাল্টে গুগলের কোনও হাত নেই। সবই অঙ্কের হিসাব। পাকিস্তানের বিধানসভাতেও পিচাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করার চিন্তাভাবনা নিয়েছিলেন সেই দেশের কর্তা ব্যক্তিরা। পাকিস্তানের পাঞ্জাব বিধানসভায় ইতিমধ্যেই এমন একটি প্রস্তাবও পাশ হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, গুগল সিইওকে ডেকে জিজ্ঞাসা করা হবে কেন ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাক প্রধানমন্ত্রীর ছবি আসছে? সোনিয়া গান্ধীকে নিয়ে এহেন বিভ্রাটে যদিও পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি কংগ্রেস শিবির৷  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.