সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ চলছে লাগাতার৷ গুজরাটের উনা হোক কিংবা তামিলনাড়ু- সর্বত্রই ছবিটা একইরকম৷ আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক৷ সম্প্রতি মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ২৫০টি দলিত পরিবার৷
তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলার ঘটনা৷ সূত্রের খবর, বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেওয়া হয়৷ অভিযোগ, দলিতদের প্রতি বরাবরই এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়৷ একই ছবি কারুর জেলাতেও৷ স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ৩৫টি পরিবারকে৷ এই পরিস্থিতিতেই এক ইসলামিক সংগঠন তাঁদের সঙ্গে যোগাযোগ করে৷ এর পরেই ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন দলিতরা৷
এ ঘটনা নতুন নয়৷ গতবছর হরিয়ানায় প্রায় ১০০টি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল৷ এ নমুনা থাকা সত্ত্বেও দলিতদের উপর অত্যাচার কমেনি৷ গুজরাটের উনার ঘটনা রাজনৈতিক মহলে যত শোরগোলই ফেলুক, বাস্তবের ছবিটা কিন্তু তেমন বদলায়নি৷ আর তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরেই অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করতে চলেছেন নিপীড়িত দলিতরা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার