মাসুদ আহমেদ, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ। ওই জেলার মাঘামা অঞ্চলে বৃহস্পতিবার হওয়া সংঘর্ষে একজন জঙ্গি খতম হয়েছে। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত জঙ্গির (Terrorist) পরিচয় এখনও জানা যায়নি। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কারও কোনও চোট আঘাত লাগেনি। তবে গুলির লড়াই এখনও চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র।
এদিকে এদিনই বুধগাঁওয়ের ওয়াদিপোরায় সরাই এলাকায় সিআরপিএফের (CRPF) উপরে হামলা চালাল জঙ্গিরা। প্রথমে তারা গ্রেনেড ছোঁড়ে। পরে গুলি চালাতে থাকে। জঙ্গিদের গুলিতে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। শহিদ জওয়ানের নাম এন বাদোলে। তিনি নাগপুরের বাসিন্দা। জঙ্গিদের গুলিতে ওই জওয়ান আহত হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
[আরও পড়ুন: এখনও চুক্তির বহু শর্ত পূরণ করেনি রাফালের নির্মাণকারী সংস্থা! চাঞ্চল্যকর রিপোর্ট CAG’র]
সিআরপিএফ-এর মুখপাত্র পঙ্কজ সিং জানিয়েছেন, মৃত জওয়ানের রাইফেলটি পাওয়া যায়নি। মনে করা হচ্ছে জঙ্গিরা সেটি ছিনতাই করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের অনুসন্ধানে চলছে তল্লাশি।
প্রসঙ্গত, গত সোমবার রাতেও বদগাঁওয়ে সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। রাতভর গুলির লড়াই চলে। খতম হয় এক জঙ্গি। কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয় ওই এনকাউন্টারের কথা।
[আরও পড়ুন : গণতন্ত্রের মন্দিরেই পদদলিত সংবিধান! কৃষি বিল নিয়ে রাষ্ট্রপতির কাছে নালিশ বিরোধীদের]
কাশ্মীরে জঙ্গিদের হাত শক্ত করতে অস্ত্রশস্ত্র ও টাকা ছড়ানোর অভিযোগ বারবার উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। গত শুক্রবারই পুলিশ ও ৩৮ জন রাষ্ট্রীয় রাইফেলস শাখার ভারতীয় সেনাদের চালানো যৌথ অভিযানে জম্মুর রাজৌরিতে সাফল্যের সঙ্গে পাকিস্তানের নাশকতা চালানোর ছক বানচাল করে দেওয়া হয়।
নিয়ন্ত্রণরেখার কাছে ছড়ানো সেই টাকা ও অস্ত্র তুলতে এসে গ্রেপ্তার হয় তিন লস্কর-ই-তৈবা জঙ্গি।তারও তিনদিন আগে পুঞ্চ জেলার বালাকোটের বাসিন্দা দুই ব্যক্তির থেকে ১১ কেজি হিরোইন ও ১১ কোটি টাকা আটক করা হয় রাজৌরি জেলায়।
সর্বশেষ খবর
-
অনশনে বসা অভিজিতের মুখে কালি মহিলার! আরশোলা প্রধান বললেন, ‘নীল রং ভীষণ প্রিয়’
-
অভিষেকের পর এবার মমতাকে ‘হুঁশিয়ারি’, একুশের প্রস্তুতিতে ফের বেসুরো কল্যাণ!
-
ভুলেও আর স্পর্শ নয় মা তারাকে, শক্তিপীঠ তারাপীঠে চালু হল একগুচ্ছ নয়া নিয়ম
-
সারমেয়র পাকস্থলিতে ইয়ারপড! কাটাছেঁড়া ছাড়াই অভিনব উপায়ে বিপন্মুক্ত চারপেয়ে
-
এবার ডিভিসির বেদখল আবাসনে বুলডোজার, উচ্ছেদ ১১০টি পরিবার!