রাজ্যে পালাবদলের পরে বেআইনি উচ্ছেদ সরাতে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার অভিযান। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)ও তাদের দখল হওয়া জমি উদ্ধারে পদক্ষেপ করছে। ডিভিসির মাইথনের কল্যাণেশ্বরী লেফ্ট ব্যাঙ্কের আবাসন দীর্ঘ সময় ধরে বেদখল হয়েছিল বলে অভিযোগ। দু’দশকের উপর সময় ১১০টি কোয়ার্টার দখল হয়েছিল! এবার সেই আবাসন দখলমুক্ত করতে উদ্যোগী দামোদর ভ্যালি কর্পোরেশন। চলল বুলডোজার অভিযান। ওই কোয়ার্টারগুলি ১১০টি পরিবার দখল করে থাকছিল বলে অভিযোগ।
আসানসোলের মাইথনের লেফ্ট ব্যাঙ্ক এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে ডিভিসির ওই আবাসন। তবে ওই আবাসনে ডিভিসির লোকজন দীর্ঘদিন ধরেই থাকছিলেন না। সেই পরিস্থিতি ওই আবাসন দখল হয়ে যায়! প্রত্যেকটি কোয়ার্টারেই দখলদাররা থাকছিলেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ডিভিসি তাঁদের সেখান থেকে তুলতে পারেনি বলে সংস্থা সূত্রে খবর। রাজ্যে পালাবদলের পরেই ডিভিসি দখল হওয়া জমি, জায়গা উদ্ধারে নেমেছে। মাইথন এলাকার ওই আবাসনও এবার দখলদারমুক্ত করতে নামল সংস্থা।
আরও পড়ুন:
সংস্থা সূত্রে জানানো হয়েছে, একমাস আগে ওইসব পরিবারকে আইনি নোটিস দিয়ে সরে যেতে বলা হয়েছিল। গত ১৫ জুন প্রথম দফায় অভিযানে নেমেছিল ডিভিসি। সেসময় বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের অনুরোধে ওই সময় দেওয়া হয়েছিল একমাস। কিন্তু তারপরেও ওইসব পরিবার আবাসন খালি করেনি বলে অভিযোগ। জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়াও হয়েছে বলে খবর! শেষপর্যন্ত ডিভিসির পক্ষ থেকে শুরু হল বুলডোজার অভিযান। আজ, শনিবার থেকে ওই আবাসন বুলডোজার দিয়ে ভাঙা শুরু হল। কোয়ার্টারগুলি ভেঙে ফেলা হচ্ছে। ডিভিসি কর্তপক্ষ, বিশাল পুলিশ বাহিনী এদিন ঘটনাস্থলে থাকে।
ডিভিসির ডিজিএম (অ্যাডমিনিস্ট্রেশন) সুখময় নায়ক বলেন, “লেফ্ট ব্যাঙ্ক এলাকায় মোট ১১০টি কোয়ার্টার বেআইনি দখলে ছিল। আইন মেনে নোটিস দিয়ে এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।” স্থানীয় বাসিন্দা তাপস সেনের দাবি, সাড়ে চারশো বাসিন্দা ২২ বছর ধরে এখানে ছিলেন। হঠাৎ বিদ্যুৎ ও জল সংযোগ কেটে, ঘরবাড়ি ভেঙে চরম সংকটে ফেলা হল। এক মাসের নোটিসে তাঁদের সরতে বাধ্য করা হল। ডিভিসি সূত্রে খবর, উচ্ছেদ হওয়া জমিতে বাউন্ডারি ওয়াল দিয়ে পরবর্তীতে পার্ক ও খেলার মাঠ তৈরি করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ঘুমোচ্ছে দেশবাসী?’ সোনমকে অনশন মঞ্চ থেকে সরাতেই ফুঁসছেন বিশাল- প্রকাশ- সোনাক্ষীরা
-
পাচার কারবারে পুলিশ-মাফিয়া আঁতাঁত! ‘শেষ দেখে ছাড়ব’, কড়া হুঁশিয়ারি উত্তরপাড়ার বিজেপি বিধায়কের
-
ছুটছে বিজয়রথ! কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
-
নজরে চিকেনস নেক, উত্তরকন্যায় হাইভোল্টেজ বৈঠক, সীমান্ত পরিদর্শন অমিত শাহের
-
সীতা চরিত্রে এক্কেবারে বেমানান সাই পল্লবী! ‘রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর