Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Bengaluru

ব্যস্ত রাস্তায় বাইক আরোহীকে ধাওয়া করে গাড়ি চাপা দিয়ে খুন! ভাইরাল শিউরে ওঠা ভিডিও

তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ২০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ২০:১৮

options
link
ব্যস্ত রাস্তায় বাইক আরোহীকে ধাওয়া করে গাড়ি চাপা দিয়ে খুন! ভাইরাল শিউরে ওঠা ভিডিও zoom
প্রতীকী ছবি।
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর হত্যাকাণ্ডের সাক্ষী হল বেঙ্গালুরু (Bengaluru) শহর। থ্রিলার সিনেমার কায়দায় এক বাইক আরোহীকে তাড়া করে একটি স্করপিও। এক সময় ওই গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান বাইকআরোহী। এর পর ছুটে পালানোর চেষ্টা করেন তিনি। যদিও পিছনে ধাওয়া করে তাঁকে পিষে দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। পালিয়ে যায় গাড়িটি। পথচলতি এক ব্যক্তি মোবাইল ফোনে রেকর্ড করেন সম্পূর্ণ ঘটনা। সেই ভিডিও দেখে শিউরে উঠছে নেটদুনিয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর রাত সাড়ে বারোটা নাগাদ। শহরের পুলকেশ নগর এলাকার। মৃত ব্যক্তির নাম আসগর। তাঁকে খুনে অভিযুক্ত আমরিন এবং তাঁর দুই সঙ্গী। অর্থ সংক্রান্ত বিবাদের জেরে আসগরকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্ত্রী ভুরু প্লাক করিয়েছেন, ভিডিও কলে দেখেই তালাক স্বামীর!]

তদন্তকারীরা জানান, সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করতেন আসগর। সম্প্রতি তাঁর থেকে একটি গাড়ি কেনেন আমরিন। যদিও গাড়ি বাবদ ৪ লক্ষ টাকা দেননি তিনি। আসগর টাকা চাওযাতেই ঝামেলার সূত্রপাত। হাতাহাতিও হয় উভয়ের মধ্যে। যার পর জেসি নগর থানায় আমরিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আসগর। ওই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন খুনে অভিযুক্ত। যদিও সেকথা শোনেনি আসগর।

এর পর গত ১৮ অক্টোবর ঝামেলা মিটিয়ে নেবে বলে আসগরকে ডেকে পাঠায় আমরিন। আসগর স্কুটারে চেপে সেখানে পৌঁছালে স্করপিও নিয়ে তাঁকে তাড়া করে আমরিন ও তাঁর তিন সঙ্গী। শেষ পর্যন্ত গাড়ির চাকায় পিষে মেরে পালায় তাঁরা। তদন্তে নেমে তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় আসগরকে হত্যার কথা স্বীকার করেছেন আমরিন এবং অন্য দুই অভিযুক্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.