সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যানের ফলে অনেক অপরাধ অন্যায়ের ঘটনা প্রত্যেকদিনই সমাজে ঘটে চলেছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই সেই নির্যাতনের শিকার হতে হয় মেয়েদের৷ শুক্রবার আরও একটি এমন মারাত্মক ঘটনার সাক্ষী থাকল ভোপাল৷ এক মডেলকে প্রেম নিবেদন করে, তাতে প্রত্যাখ্যাত হয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত টানা পাঁচদিন সম্পূর্ণ পরিবারকে একটি ফ্ল্যাটে আটক করে রাখার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷
MP: Man has held a girl hostage at her house in Bhopal. Police say ‘He claims he loves her & wants to marry. He had asked us for a stamp paper & mobile charger. When we tried to barge in, he threatened us. We saw the girl, she was covered in blood.’ Cops are trying to rescue her. pic.twitter.com/sxbvYPl9Fz
Advertisement— ANI (@ANI) July 13, 2018
[সাময়িক খরচ বাঁচাতে ক্যান্টনমেন্ট বন্ধের ভাবনা সেনার]
ঘটনার সূত্রপাত দু’মাস আগে৷ জানা গিয়েছে, মুম্বই থেকে ভোপালে ফিরেছিলেন ওই মডেল৷ প্রতিবেশীদের অভিযোগ, তখন থেকেই তাঁকে উত্তপ্ত করত রোহিত নামের এক স্থানীয় যুবক৷ মডেলকে প্রেম নিবেদনের পাশাপাশি তাঁকে ফোন করেও একাধিক সময় করত করেছিল সে৷ কিন্তু প্রস্তাবে সাড়া না দেওয়ায়, মডেলের উপর গত কয়েকদিন ধরেই ক্ষেপে ছিলেন স্থানীয় ওই যুবক৷ পরিস্থিতি চরমে পৌঁছায় শেষ সোমবার৷ জানা গিয়েছে, ওইদিন হঠাৎই মডেলের বাড়িতে হামলা করে রোহিত নামের যুবকটি৷ প্রথমে তাঁর বাবা-মা’কে একটি ঘরে বন্ধ করে দেয় সে৷ তারপর ওই মডেলকে নিয়ে অন্য একটি ঘরে ঢুকে দরজা দিয়ে দেয় সে৷
[শিক্ষা প্রতিষ্ঠানে গীতা বিতরণের সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের, তুঙ্গে বিতর্ক]
জানা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ঘরবন্দি হয়ে রয়েছে গোটা পরিবারটি৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী৷ ঘরের বাইরে থেকে ওই যুবকে বুঝিয়া বাইরে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ তবে যুবকের বক্তব্য, যতক্ষণ না ওই মডেল তার প্রেমের প্রস্তাবে সম্মতি জানাবেন ততক্ষণ বাইরে আসবে না সে এবং ঘরের বাইরে কাউকে আসতেও দেবে না৷
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ