সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন তিরিশ বছরের যুবক৷ মৃত সঞ্জয় নাট বিহারের বক্সার জেলার বাসিন্দা৷ মঙ্গলবার সকাল ছটা নাগাদ ঝাড়খণ্ডের বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে নিজের প্রাণ নেন তিনি৷
শুভ্রা কুণ্ডুর সঙ্গে মনোজের বিতর্কিত ফুটেজ নিয়ে তদন্তে ইডি
মন্দির কমিটির সদস্য শুভাশিস পান্ডা জানিয়েছেন, এদিন ভোররাতেই মন্দিরে এসে পৌঁছেছিলেন সঞ্জয়৷ বেশ কিছুক্ষণ ধরে ছিন্নমস্তার পূজা-অর্চনা করেন তিনি৷ তারপর মন্দির প্রাঙ্গনে সেই স্থানে যান যেখানে সাধারণত পশু বলি দেওয়া হত৷ সেখানে গিয়ে আচমকা ছুরি বার করে নিজের গলা কেটে দেন৷ ঘটনার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে৷ পরে আবার সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দির৷
সন্ত্রাসবাদের যোগ্য জবাব সার্জিকাল স্ট্রাইক: রাষ্ট্রপতি
তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর অতীম কুমার জানিয়েছেন, সঞ্জয়ের বাবা বিহার পুলিশের হাবিলদার হিসেবে কাজ করেন৷ তাঁকে খবর দেওয়া হয়েছে৷ মৃতদেহ নেওয়ার জন্য রওনা দিয়েছে পরিবার৷ প্রাথমিক তদন্তের পরই মৃতদেহ তুলে দেওয়া হবে তাঁদের হাতে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই দেবী ছিন্নমস্তার ভক্ত সঞ্জয়৷ বেশ কিছুদিন ধরেই নিজের আরাধ্যর সঙ্গে মিলনের কথা শোনা যাচ্ছিল তাঁর মুখে৷
দু’মাস ধরে সহপাঠীদের হাতে যৌন নিগ্রহের শিকার ১৩ বছরের কিশোর
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?