Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬

চুরির অভিযোগে গাছে ঝুলিয়ে যুবককে গণপিটুনি, ভিডিও ভাইরাল

দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০১৮, ১৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০১৮, ১৩:৪৫

options
link
চুরির অভিযোগে গাছে ঝুলিয়ে যুবককে গণপিটুনি, ভিডিও ভাইরাল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন চুরির অভিযোগে এক যুবককে চেন দিয়ে গাছের ডালে পা বেঁধে মাথা ঝুলিয়ে বেধড়ক মারধর করা হল। প্রথমে বমাল চোরকে ধরতে পেরে বকাঝকা দিয়ে শুরু হয়েছিল। পরে অনেকটা সেই ‘হাত থাকতে মুখে কেন’র ফর্মুলার আনয়ন। এরমধ্যেই দু-একজন চড়-থাপ্পড় শুরু করে দেয়। তারপর ধাতব মোটা চেন এনে উলটো করে গাছের সঙ্গে বাঁধা হয় চোরকে। কষে বেঁধে। এবার মনের সুখে মারধর পর্ব চলে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এই অমানবিক ঘটনাটি ঘটেছে দ্বারভাঙার হিঙ্গোলী গ্রামে।

[‘২৪ ঘণ্টা তোমাদের উপর নজরে রাখছি’, চিনা নৌবহরকে নিশানা করে বার্তা ভারতের]

ওই যুবককে যখন গাছের ডালের সঙ্গে পা বেঁধে মাথা ঝুলিয়ে দেওয়া হয়, তখন ঘটনাস্থলে প্রচুর লোকজন। তিনজন মিলে চেনে বাঁধা যুবককে মনের সুখে মারধর দিচ্ছে। ঘটনাদৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে উপস্থিত জনতা। ভিড়ের মধ্যে থেকে কেউ এগিয়ে গিয়ে এই কাণ্ড বনধে হস্তক্ষেপ করেনি। উলটে ঘটনাটিকে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই ৩০ সেকেন্ডের ভিডিও এখন ভাইরাল হয়েছে। হাত ঘুরে ভিডিও পৌঁছেছে থানায়। সরাসরি ঘটনাস্থেলে পৌঁছে আক্রমণকারী তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে আক্রান্তকেও।

[মহিলা অফিসার আর কত বুদ্ধিমান হবে? কাঠুয়া কাণ্ডে মন্তব্য আইনজীবীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.