Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bill Gates

রুশ মহিলাদের সঙ্গে সঙ্গমে যৌনরোগ! এপস্টেইন ফাইলে থাকা গেটসকে আমন্ত্রণ জানিয়েও প্রত্যাহার ভারতের?

এআই ইমপ্যাক্ট সামিটের অতিথি তালিকায় এতদিন পর্যন্ত ছিল গেটসের নাম। কিন্তু মঙ্গলবার দেখা যায়, তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার নাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৪:২৬

options
link
রুশ মহিলাদের সঙ্গে সঙ্গমে যৌনরোগ! এপস্টেইন ফাইলে থাকা গেটসকে আমন্ত্রণ জানিয়েও প্রত্যাহার ভারতের? zoom
মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস।

বিজ্ঞান-প্রযুক্তিতে গোটা বিশ্বকে চমকে দিতে কোমর বেঁধে নেমেছে ভারত। দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেছেন এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ (India AI Impact Summit 2026)। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিরাট সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে (Bill Gates)। কিন্তু এপস্টেইন ফাইল বিতর্কের মধ্যেই মার্কিন ধনকুবেরকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আমন্ত্রণ জানানোর পরেও অতিথি তালিকা থেকে ছেঁটে ফেলা হল মার্কিন ধনকুবেরের নাম। কারণ বিল গেটস নামটি এপস্টেইন ফাইলে জ্বলজ্বল করছে।

আগামী দুনিয়া যে এআই নির্ভর হতে চলেছে তা বলা বাহুল্য। মনে করা হচ্ছে সেক্ষেত্রে ভারত এবং গোটা বিশ্বকে দিশা দেখাবে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। মাইক্রোসফটের মতো বিরাট জনপ্রিয় সংস্থার প্রতিষ্ঠাতা যদি এই সম্মেলনে হাজির থাকতেন, তাহলে সম্মেলনের গুরুত্ব নিঃসন্দেহে অনেকখানি বেড়ে যেত। কিন্তু সম্মেলনের গুরুত্বের থেকেও বেশি জরুরি এপস্টেইন নির্যাতিতাদের পাশে দাঁড়ানো, এমনটাই মনে করেছে নয়াদিল্লি। তাই আমন্ত্রণ জানালেও সম্মেলনে আসা হবে না বিল গেটসের।

Advertisement

এআই ইমপ্যাক্ট সামিটের অতিথি তালিকায় এতদিন পর্যন্ত ছিল গেটসের নাম। কিন্তু মঙ্গলবার থেকে দেখা যায়, তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার নাম। কেন এই পদক্ষেপ, সেই নিয়ে স্পষ্টভাবে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর, স্রেফ এপস্টেইন ফাইল বিতর্কের জেরেই ছেঁটে ফেলা হয়েছে গেটসের নাম। কারণ কেচ্ছার ডায়েরিতে একাধিকবার গেটসের উল্লেখ রয়েছে। ভারত সরকার মনে করছে, এপস্টেইন কাণ্ডে নির্যাতিতাদের নৈতিক সমর্থন করা উচিত। তাই গেটসের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এই সামিটে অংশ নিচ্ছেন বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সিইওরা। উল্লেখ্য, এপস্টেইন ফাইলে দাবি করা হয় রাশিয়ান মহিলাদের যৌন সঙ্গমের জেরে গুরুতর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন গেটস। এমনকী অধঃস্তন কর্মীকে দিয়ে ওষুধ আনিয়ে তা গোপনে স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন। যদিও গেটসের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, এই তথ্য ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.