Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিজেপির জাতীয় মুখপাত্রকে অশালীন মেসেজ পাঠিয়ে শ্রীঘরে দলীয় কর্মী

জানেন, কী মেসেজ পাঠিয়েছিল অভিযুক্ত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ১০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ১০:২০

options
link
বিজেপির জাতীয় মুখপাত্রকে অশালীন মেসেজ পাঠিয়ে শ্রীঘরে দলীয় কর্মী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির জাতীয় মুখপাত্র শাইনা এনসিকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলেন মুম্বইয়ের সাইবার অপরাধদমন শাখার গোয়েন্দারা। অবাক করা বিষয়, জয়ন্তকুমার সিং নামে ওই বিজেপিকর্মী উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। শাইনা জানিয়েছেন, ‘নিজের সম্মানের খাতিরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। এসব ক্ষেত্রে মহিলারা অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন। পুলিশের কাছে যেতেও সংকোচবোধ করেন। তবে আমি চাই, সবাই এধরনের পরিস্থিতির মোকাবিলা করতে এগিয়ে আসুক।’

[অনুমতি না নিয়ে ট্রেনে মহিলার ছবি তুলল যুবক, তারপর…]

শাইনার অভিযোগের ভিত্তিতে ওই বিজেপিকর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং আইটি আইনের ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। শাইনা পুলিশকে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ মারফত প্রচুর অশালীন মেসেজ পাঠানো হয়েছিল তাঁকে। সেই মোবাইল নম্বরটিও পুলিশকে জানিয়েছিলেন শাইনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একইরকম আরও একটি ঘটনায় শিব সেনা ও এনসিপি নেত্রীকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে মুম্বইয়ের ভিলে পার্লে থানার পুলিশ জলগাঁও থেকে একজনকে গ্রেপ্তার করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.