Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Rahul Gandhi

ভূমিধসে হাহাকার ওয়ানড়ে, ‘অদৃশ্য’ গান্ধীরা! ‘কেউ জানেন রাহুল কোথায়?’ খোঁচা বিজেপির

ওয়ানড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও কেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাননি, তোলা হয়েছে সেই প্রশ্নও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:৫৩

options
link
ভূমিধসে হাহাকার ওয়ানড়ে, ‘অদৃশ্য’ গান্ধীরা! ‘কেউ জানেন রাহুল কোথায়?’ খোঁচা বিজেপির zoom
ফাইল ছবি।
Advertisement

২০২৪ সালের জুলাই মাসের ভয়ংকর ধসের স্মৃতি ফিরিয়ে এবছরের জুলাইয়ের শুরুতেও কাল্লাডি টানেল প্রকল্প এলাকায় মাটির ধসে কমপক্ষে ৭ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। যাকে ঘিরে চাঞ্চল্য তুঙ্গে। এই পরিস্থিতিতে ওয়ানড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও সেখানকার প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) খোঁচা দিল বিজেপি।

বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘২২ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে রাহুল গান্ধীর বিদেশ সফর রহস্যের আবরণে ঢাকা। তিনি কোথায় গিয়েছিলেন? কাদের সঙ্গে দেখা করেছিলেন? তাঁর ভ্রমণের যাবতীয় খরচ কারা বহন করেছিল? এগুলি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, যে বিষয়ে বিরোধী দলনেতার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। বিদেশে তাঁর কর্মসূচির মধ্যে এমন কোনও বৈঠক ছিল কি না— যা ভারতের রাজনৈতিক বা কৌশলগত স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে এটা জানার অধিকার জনগণের রয়েছে।’ আরেকটি পোস্টে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ”কেউ কি জানেন রাহুল গান্ধী কোথায়? কার সঙ্গে আছেন? দীর্ঘ সময় ধরেই তিনি দেশের বাইরে। কবে ফিরবেন কেউ জানে না।”

Advertisement

এখনও পর্যন্ত প্রাক্তন সাংসদ হিসেবে রাহুল ও বর্তমান সাংসদ প্রিয়াঙ্কার কেউই কেন বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাননি, প্রশ্ন তুলেছেন অমিত। প্রসঙ্গত, গত ৭ জুলাই ভয়ংকর এই দুর্ঘটনা ঘটেছিল কাল্লাডির মীনাক্ষী সেতুর কাছে। এখানে মালাপ্পুরম ও ওয়ানড় জেলাকে সংযুক্ত করতে একটি টানেল নির্মাণের কাজ চলছিল। কাজের সুবিধার জন্য ওই টানেলের মধ্যেই থাকছিলেন শ্রমিকরা।

এর আগে ২০২৪ সালের গত ৩০ জুলাই মধ্যরাতে ভয়াবহ ধসে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয় ওয়ানাড়ের পাহাড়ি অঞ্চল। ভূমিধসের জেরে কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হয় গোটা এলাকা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.