সুদীপ রায়চৌধুরী: একুশের নির্বাচন আশানুরূপ ফলাফল হয়নি। দলের মধ্যে বাড়ছে ‘বিদ্রোহে’র আঁচ। ‘বেসুরো’ গাইছেন অনেক নেতা। এসবের জেরে এবার রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বের উপর চাপ বাড়াল কেন্দ্রীয় নেতৃত্বে। দিল্লিতে জরুরি তলব করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। সূত্রের খবর, শনিবার রাতের মধ্যে তিনি দিল্লি উড়ে যাবেন। সেখানে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে তাঁর বৈঠক হবে। সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হবে আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে।
মোদির নয়া মন্ত্রিসভায় সুভাষ সরকার, নিশীথ প্রামাণিকদের দায়িত্ব বেড়েছে। ফলে রাজ্যস্তরের সংগঠনে সেই জায়গা শূন্য হওয়ায় পূরণ করা প্রয়োজন। এছাড়া আরও নানা রদবদল হওয়ার ব্যাপক সম্ভাবনা। বঙ্গ বিজেপিকে ঢেলে সাজাতে আরও তৎপর শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে সংগঠনে আসন্ন পরিবর্তন নিয়ে আলোচনার জন্য দিল্লিতে জরুরি তলব করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তাঁর সঙ্গে আলোচনায় বসতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ (BL Santosh)। রবিবার সকালে জে পি নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠকের সম্ভাবনা।
[আরও পড়ুন: ICSE-ISC 2022: করোনার কোপে এবার কাটছাঁট সিলেবাসে, দেখে নিন বাদ কোন কোন চ্যাপ্টার]
রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্য বিজেপি সংগঠনে দিলীপ ঘোষের মতামত জানতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। এক্ষেত্রে তাঁর মতামত গুরুত্বপূর্ণ হতে পারে। আবার আরেকাংশের ধারণা, দিলীপের উপর চাপ বাড়ানো হতে পারে। রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন এবার দিলীপের পারফরম্যান্সই বিচার্য হতে পারে দিল্লির দরবারে। তাই এদিন দিল্লি (Delhi) উড়ে যাওয়ার আগে দিলীপের রক্তচাপ খানিকটা বাড়তেই পারে বলে মত তাঁদের।
[আরও পড়ুন: হরিদ্বারে হাজার হাজার মানুষের ভিড়! ‘করোনাকে ভয় পাচ্ছি না’, জানাচ্ছেন পুণ্যার্থীরা]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত