হারের আগাম বাহানা খুঁজছে! দিল্লিতে ইন্ডি জোটের বৈঠককে তীব্র কটাক্ষ বিজেপির। গেরুয়া শিবির বলছে, বারবার রাহুল গান্ধীকে ‘রিলঞ্চ’ করার চেষ্টা করছে কংগ্রেস। কিন্তু কেউ তাঁকে নেতা বলে মানে না। বুধবার ‘ইন্ডি’ জোটের বৈঠক শেষে বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান চ্যালেঞ্জের সুরে বলেন, “রাহুল গান্ধীকে কি অখিলেশ যাদবরা নেতা মানেন?”
বস্তুত, ভোটচুরি ইস্যুকে এবার ঐক্যবদ্ধভাবে তৃণমূল স্তরে নিয়ে যেতে চাইছে ইন্ডি জোট। বুধবার দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠক শেষে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী ২ অক্টোবর দেশের প্রতিটি জেলায় ‘সেভ ডেমোক্রেসি’ ব্যানারে জেলায় জেলায় যৌথ মিছিল থেকে শুরু করে নির্বাচন কমিশন অভিযান থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। যদিও শিবরাজ সিং চৌহানের দাবি, পুরো বৈঠকই অন্তঃসারশূন্য। কোনও লক্ষ্য নেই, কোনও উদ্দেশ্য নেই। বারবার ভোটে হেরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হারের আগাম বাহানা খুঁজছে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কথায়, “ওরা সেভ ডেমোক্রেসি মার্চ করছে, ওটা সেভ ডেমোক্রেসি নয়, ওটা সেভ পরিবার মার্চ।” বাংলার নির্বাচন নিয়ে বর্ষীয়ান বিজেপি নেতার কথায়, “বাংলার ভোটে কেন মমতা হেরেছেন, সেটা তো ভোটের আগে রাহুল গান্ধী নিজেই বলেছেন। তখন তো ভোটচুরির কথা বলেননি।” বিজেপির প্রশ্ন, ভোটচুরির ইস্যু যদি এতটাই গুরুত্বপূর্ণ হবে তাহলে অখিলেশ যাদব কেন এলেন না? ডিএমকে তো কংগ্রেসের সঙ্গে একসঙ্গে বসতেই রাজি নয়। অরবিন্দ কেজরিওয়াল কোথায়? উদ্ধব ঠাকরে সশরীরের আসেননি। হেমন্ত সোরেনের কোনও খোঁজখবর নেই কেন? শিবরাজ সিং চৌহানের চ্যালেঞ্জ, “ইন্ডিয়া জোটের নেতারা রাহুল গান্ধীকে নেতা হিসাবেই মানে না। ভোটচুরি নিয়ে এত কথা, রাহুল গান্ধীকে কি আপনারা নেতা মানেন?”
শিবরাজের কটাক্ষ, ৫০ বার রাহুল গান্ধীকে লঞ্চ করার চেষ্টা করেছে। বারবার ব্যর্থ হয়েও শিক্ষা হয়নি। দলের লোকেরাই রাহুল গান্ধীকে বিশ্বাস করে না। একদিন আগেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল আক্ষেপের সুরে বলেছেন, “আমি ২ বছর ধরে ভোটচুরির কথা বলছি, কিন্তু দলের সকলেই আমাকে ভরসা করেনি।” সেই প্রসঙ্গ তুলেই শিবরাজ কটাক্ষ করলেন ইন্ডিয়া জোটকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জনবিন্যাসের ভারসাম্যই আসল! SIR বিতর্কের মধ্যেও দেশজুড়ে NRC চাইছে আরএসএস
-
দিনকয়েক আগেই কলকাতায় আসা! রাতের অন্ধকারে হঠাৎ ফের বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে পা রাখতেই…
-
কলকাতায় পৌঁছেই মাঠে নেমে পড়ল ফোরলানের উরুগুয়ে, আজ আসছে ব্রাজিল
-
লাইনে শাবল ফেলে দুর্ঘটনার ছক! রুখে দিয়ে পুরস্কৃত দুই রেলকর্মী
-
তোলাবাজি অতীত, পাণ্ডবেশ্বরে ১ হাজার কোটির বিনিয়োগ! ‘প্রচুর কর্মসংস্থান হবে’, জানালেন বিধায়ক