সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘আমরা ‘চৌকিদার’ লেখায়, আপনাদের অসুবিধা হচ্ছে৷ আপনারা নামের আগে ‘পাপ্পু’ যোগ করুন৷ তাতে আমাদের কোনও অসুবিধা হবে না৷’’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে টেনে ঠিক এই ভাষাতেই কংগ্রেস সমর্থকদের কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷
[চৌকিদারের পালটা, নামের আগে ‘বেরোজগার’ শব্দটি জুড়লেন হার্দিক প্যাটেল ]
কংগ্রেস সভাপতিকে বিভিন্ন সময় ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে থাকে বিজেপি শিবির৷ লোকসভায় যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা৷ তখন বক্তৃতা র সময় এই বিষয়টি উত্থাপনও করেছিলেন খোদ কংগ্রেস সভাপতি৷ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করেন তিনি৷ জানান, প্রধানমন্ত্রী তাঁকে ঘৃণা করলেও, তিনি তেমনটা মনে করেন না৷ কিন্তু এরপরেও রাহুলের সঙ্গ ত্যাগ করেনি ‘পাপ্পু’ ট্যাগ৷ এখনও তাঁকে কটাক্ষ করতে এই ট্যাগই ব্যবহার করেন বিজেপি নেতারা৷ যা এদিন করলেন অনিল ভিজ৷
[বিপদের দিনে ভাইয়ের পাশে, অনিলের বকেয়া টাকা মেটালেন দাদা মুকেশ আম্বানি]
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে বিরোধীদের শক্তিশালী অস্ত্রকেই মোক্ষম কৌশলে ব্যবহার করেছে বিজেপি৷ যে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলে এতদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেন রাহুল গান্ধী৷ সেই স্লোগানকেই এবার হাতিয়ার করেছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যে ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেন প্রকাশ করেছে বিজেপি৷ ‘ম্যায় ভি চৌকিদার’ ভিডিও প্রকাশ করা হয়েছে৷ যেখানে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে দিতে শোনা যাচ্ছে ‘আমিও চৌকিদার’ স্লোগান৷ সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচারমূলক সেই ছোট ছোট ভিডিও৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রত্যেকেই টুইটারে নিজেদের নাম পরিবর্তন করেছেন৷ প্রত্যেকে নামের আগে ‘চৌকিদার’ যোগ করেছেন৷ যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা৷ বিজেপির এই প্রচার কৌশলকেও কটাক্ষ করেছে বিরোধীরা৷ সরকারের সমালোচনা করে সদ্য কংগ্রেসে যোগদান করা পাতিদার নেতা হার্দিক প্যাটেলও টুইটারে নিজের নাম পরিবর্তন করেছে৷ টুইটারে নামের আগে ‘বেরোজগার’ যোগ করেছেন হার্দিক৷
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?