Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
BJP MLA

‘মদের চেয়ে গাঁজা ভাল, অপরাধ প্রবণতা কমায়’, বিজেপি বিধায়কের আজব দাবিতে বিতর্ক

বিজেপি বিধায়কের মন্তব্যের বিরোধিতায় সরব কংগ্রেস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২২, ২১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২২, ২১:২৮

options
link
‘মদের চেয়ে গাঁজা ভাল, অপরাধ প্রবণতা কমায়’, বিজেপি বিধায়কের আজব দাবিতে বিতর্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপায়ীদের অপরাধ প্রবণতা বেশি। যাঁরা গাঁজা-ভাঙের নেশা করেন, তাঁরা খুন, ধর্ষণ, ডাকাতির মতো অপরাধ করেছেন, এমনটা কমই শোনা যায়। অতএব, মদের (Alcohal) বদলে গাঁজা-ভাঙের (Cannabises) নেশায় উৎসাহ দেওয়া উচিত। এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন ছত্তিশগড়ের (Chhattisgarh) এক বিজেপি (BJP) বিধায়ক। প্রশ্ন উঠছে, কী করে একজন জনপ্রতিনিধি নেশার দ্রব্যের বিষয়ে এমন উৎসাহ দিতে পারেন। গেরুয়া বিধায়কের মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস (Congress)।

নার্কোটিক আইনে (Narcotic Law) ভারতে গাঁজা নিষিদ্ধ। ভাঙের শরবতেও মেশানো হয় সেই গাঁজা গাছের পাতা। এই অবস্থায় মাস্তুরির বিজেপি বিধায়ক কৃষ্ণমূর্তি বান্ধির (Krishnamurti Bandhi) মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, ছত্তিশগড়ে ভোটের সময়ে রাজ্যে মদ নিষিদ্ধ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এদিন সেই প্রসঙ্গে সাংবাদিকরা বিজেপি বিধায়ককে প্রশ্ন করলে কৃষ্ণমূর্তি বলেন, “আমরা বিষয়টি আগেই বিধানসভায় তুলেছিলাম। ২৭ জুলাই এই নিয়ে বিধানসভায় আবার সরব হবে বিজেপি।” এরপর তিনি ‘ব্যক্তিগত মতামত’ জানান। বলেন, “ধর্ষণ, খুন, ঝগড়ার কারণ মদ, কিন্তু যাঁরা ভাঙ খান তাদের কখনও খুন, ধর্ষণ বা ডাকাতি করতে দেখেছেন কি?”

Advertisement

[আরও পড়ুন: কোটি টাকা হাতাতে বাবাকে খুন! ফেসবুক থেকেই খুনি ভাড়া করল যুবক]

বিজেপি নেতা বলেন, “মদ নিষিদ্ধ করার জন্য রাজ্যে একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিকে ভাবতে হবে কীভাব গাঁজা-ভাঙের নেশায় উৎসাহ দেওয়া যায়। মানুষ যদি নেশা করতে চায়, তবে আমাদের নিশ্চিত করতে হবে, তা থেকে যেন খুন, ধর্ষণ বা অন্য অপরাধ সংঘঠিত না হয়। এটা আমার ব্যক্তিগত মতামত।”

[আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ে সরব হওয়ার ‘শাস্তি’! বাদল অধিবেশনে সাসপেন্ড ৪ কংগ্রেস সাংসদ]

কৃষ্ণমূর্তি বান্ধির ‘ব্যক্তিগত মতামত’ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। আসরে নামে কংগ্রেস। এই নিয়ে তোপ দাগেন শাসক দল কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। বাঘেলের কটাক্ষ, “গাঁজাকে বৈধ করতে চাইলে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে দরবার করা উচিত বিজেপি বিধায়কের।” আরও বলেন, “কেন্দ্রীয় এজেন্সি যখন ১০ গ্রাম গাঁজা খুঁজতে মুম্বই তোলপাড় করছে, তখন একজন বিজেপি বিধায়ক গাঁজাকে বৈধ করতে বলছেন। এমন ভাবনা সমাজের পক্ষে ক্ষতিকর।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.