সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১-২২ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি যা অনুদান পেয়েছে তার মধ্যে বাকিদের থেকে অনেক এগিয়ে বিজেপি। এমনটাই জানা গেল স্বশাসিত সংস্থা এডিআরের দেওয়া তথ্য থেকে। এই তথ্য থেকে জানা যাচ্ছে, ২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে ৭৮০.৭৭ কোটি টাকা চাঁদা তুলেছে দেশের রাজনৈতিক দলগুলি। এর মধ্যে বিজেপি পেয়েছে ৬১৪ কোটি ৬৩ লক্ষ টাকা। ৪ হাজার ৯৫৭টি অনুদান থেকে তারা এই অর্থ পেয়েছে।
তালিকায় এরপরই রয়েছে কংগ্রেস (Congress)। তারা ১২৫৫টি খাত থেকে পেয়েছে ৯৫.৪৬ কোটি টাকা। অর্থাৎ বিজেপি যে পরিমাণ চাঁদা তথা অনুদান পেয়েছে তা কংগ্রেস, তৃণমূল, সিপিআই, সিপিএম, এনসিপির মতো দলগুলির অনুদানের তিন গুণ। এদিকে অনুদান সম্পর্কে চমকপ্রদ ঘোষণা করেছে বহুজন সমাজ পার্টি। তারা পরিষ্কার জানিয়েছে, ২০ হাজার টাকার বেশি অনুদান তারা কোথাও থেকেই পায়নি। অবশ্য এই দাবি তারা গত ১৬ বছর ধরেই করে আসছে।
[আরও পড়ুন: ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’, BBC অফিসে আয়কর হানা নিয়ে বিজেপিকে তোপ বিরোধীদের]
সমস্ত রাজনৈতিক দলগুলি যে হিসেব দিয়েছে তা থেকে দেখা যাচ্ছে ২০২০-২১ সালের তুলনায় এবার অনুদান ৩১.৫ শতাংশ বেড়ে গিয়েছে। এর মধ্যে সব থেকে বড় চমক বিজেপির (BJP)। আগের অর্থবর্ষে যেখানে গেরুয়া শিবির পেয়েছিল ৪৭৭ কোটি ৫৫ লক্ষ টাকা, সেখানে এবার তা ২৮ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে! উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় ২০২০-২১ সালের হিসেবে দেখা গিয়েছিল একধাক্কায় ৪১.৫ শতাংশ কমে গিয়েছিল তাদের অনুদান। এবার একলাফে তা ফের অনেকটাই বেড়ে গেল। পরিসংখ্যানই বলে দিচ্ছে দেশের বেশিরভাগ বড় শিল্পপতি বিজেপিকেই চাইছেন। বিরোধীরা বারবার বলে থাকেন, বিজেপির এই সরকার স্যুট-বুটের সরকার, শিল্পপতিদের সরকার। তাই যেন উঠে এল এই পরিসংখ্যানে।
[আরও পড়ুন: নওশাদের গ্রেপ্তারির প্রতিবাদে ফের পথে বাম-ISF, ১৪৪ ধারা জারি সত্ত্বেও ভাঙড়ে সভা আরাবুলের!]
সর্বশেষ খবর
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে