সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হিংসার (Delhi Violence) ঘটনায় পুলিশের দায়ের করা চার্জশিটে নাম নেই কপিল মিশ্রদের (Kapil Mishra)। অথচ রয়েছে CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury), স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদবের (Yogendra Yadav) নাম। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁদের ‘টার্গেট’ করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। তাঁর দাবি, BJP এবার হয়তো ইতিহাস পালটে ফেলবে। দেখা যাবে গুজরাট (Gujrat) হিংসার জন্যও কোনওদিন নেহরুকে দায়ী করে বসবে।
[আরও পড়ুন: ফের শ্বাসকষ্ট! মাঝরাতে দিল্লির এইমসে ভরতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ]
এই প্রসঙ্গে শনিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে মহুয়া লেখেন, ‘‘দিল্লি হিংসার ঘটনায় পেশ করা চার্জশিটে কপিল মিশ্রর নাম নেই। অথচ ইয়েচুরি এবং যোগেন্দ্র যাদবের নাম রয়েছে। আমার মনে হয়, এরপর বিজেপি হয়তো নতুন করে ইতিহাস লিখবে। আর সেখানে গুজরাট দাঙ্গার জন্য নেহরুকে দায়ী করা হবে।’’
Delhi riots chargesheet silent on Kapil Mishra but includes Yechury & Yogendra Yadav
Am now certain BJP govt will re-write history textbooks naming Nehru as chief instigator of Gujarat riots— Mahua Moitra (@MahuaMoitra) September 12, 2020
এদিকে, এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী দলগুলিরও বক্তব্যও একই। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, “সরকার বিরোধী যে কোনও মতকে দমন করতে গুজরাট মডেলকে কৌশল হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৪ সাল থেকে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, সাংবাদিক, সমাজকর্মী, বুদ্ধিজীবীদের কণ্ঠস্বর কঠোরভাবে দমন করা হচ্ছে। এখন বিরোধী দলের নেতাদের গায়েও দাঙ্গাকারীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “এটা নৃশংসতার চেয়েও খারাপ। আমি তাঁদের পাশে আছি। তাঁরা ক্ষমতায় থাকা জালিয়াতদের চেয়ে বড় দেশভক্ত।”
[আরও পড়ুন: ফের ‘ব্যর্থ’ সামরিক আলোচনা, প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে ঢিল ছোঁড়া দুরত্বে ভারত-চিনের সেনা ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক