এই মুহূর্তে দেশের বাইশ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই মানচিত্রে পাঞ্জাবকেও এবার জুড়তে চাইছে গেরুয়া শিবির। সাতাশ সালে সে রাজ্যে বিধানসভা নির্বাচন। অতঃপর বিজেপির ‘পাখির চোখ’ যে আপাতত পাঞ্জাবের বিধানসভা ভোট, তা বলাই বাহুল্য। কিন্তু গেরুয়া শিবির যতই চেষ্টা করুক, তারা বড়জোর একটা কী দুটো আসনে জিতবে। এমন ভবিষ্যদ্বাণী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। সেই সঙ্গেই তাঁর দাবি, বিজেপি-কংগ্রেস মিলেও দশটার বেশি আসন পাবে না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় মান পরিষ্কার জানান, পাঠানকোট অঞ্চলে এক-দু’টো আসনে জিতবে বিজেপি। আর কংগ্রেস এক থেকে সর্বোচ্চ ন’টা আসনে জিতবে। সব মিলিয়ে বিজেপি ও কংগ্রেস বড়জোর দশটা আসন পেতে পারে ১১৭ আসনের বিধানসভায়, এমনই দাবি মানের। এবং নিজের দাবিতে অত্যন্ত আত্মবিশ্বাসী তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, যেভাবে বিজেপি বাংলায় জয় পেয়েছে, এরপরও কি বলা যায় তারা পাঞ্জাবে এমন ফল করবে! জবাবে মান বলেন, ”কেন আমার মনে হচ্ছে যে, শেষমেশ এমনটাই ঘটবে? কারণ, আমি মানুষের মাঝে বাস করি। আমার কথাগুলো সেভ করে রাখুন।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২২ সালের নির্বাচনে ৯২টি আসনে জিতেছিল আপ। তার আগের বার কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন। কিন্তু বাইশে তারা পায় মাত্র ১৮টি আসন। বিজেপি জিতেছিল মাত্র দু’টি আসনে। এবারও বড়সড় জয়ের হুঙ্কার দিচ্ছেন মান। যদিও দিল্লিতে আপকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল বিজেপি, তবুও তিনি আত্মবিশ্বাসী। তবে ওয়াকিবহাল মহলের মতে, এই আত্মবিশ্বাসের নেপথ্যে কতটা সত্যিকারের ‘গবেষণা’ আছে তাতে সন্দেহ রয়েছে। সম্ভবত আগে থেকেই এমন বলে নির্বাচনী ‘গিমিক’কে নতুন মাত্রা দিতে চাইছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!
-
কোভিড আক্রান্ত কুমার শানুপুত্র জান! ফের ফিরছে আতঙ্কের দিন?
-
‘না পোষালে চাকরি ছেড়ে দিন’, প্রাইভেট প্র্যাকটিস নিয়ে চিকিৎসকদের কড়া ‘ওষুধ’ স্বাস্থ্যমন্ত্রীর
-
স্কুল পাঠাগারে জঙ্গিদের মহিমান্বিত করে বই! গ্রেপ্তার ৩, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ ওমরের
-
বেডরুমের পরিবেশেই লুকিয়ে ত্বকের ঔজ্জ্বল্য! কেমন ঘরে থাকলে হবেন মোহময়ী?