সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিক শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু উসেইন বোল্টকে নিয়ে আলোচনা অব্যাহত৷ আর বিশ্বের দ্রুততম স্প্রিন্টারকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ উদিত রাজ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে৷
সারা বিশ্ব যখন থান্ডার বোল্টের গতি নিয়ে বিস্মিত, তখন খুব সহজেই বোল্টের সেই রহস্য টুইটারে ফাঁস করলেন এই বিজেপি সাংসদ৷ তিনি জানালেন, কীভাবে তিনটি ওলিম্পিকে মোট ন’টি সোনা জিতেছেন জামাইকান স্প্রিন্টার৷ টুইটে উদিত রাজ লিখেছেন, “বোল্টের প্রশিক্ষক তাঁকে গো-মাংস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ আর তাতেই অনায়াসে ওলিম্পিকে ন’টি সোনা জিতে যান বোল্ট৷”
Usain bolt of Jamaica was poor and trainer advised him to eat beef both the times and he scored 9 gold medals in Olympic
— Dr. Udit Raj, MP (@Dr_Uditraj) August 28, 2016
চলতি বছরই গো-মাংস খাওয়া নিয়ে দেশজুড়ে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছিল৷ গো-মাংস বিক্রি ও খাওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিজেপি৷ আর সেখানে বিজেপি সাংসদের গো-মাংস খাওয়া নিয়ে এমন মন্তব্যে ঘোর বিতর্ক তৈরি হয়েছে৷ ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামেন উদিত রাজ৷ তিনি টুইট করেন, “আমার মন্তব্যের প্রধান বিষয়বস্তু গো-মাংস ছিল না৷ বরং প্রশিক্ষক যে বোল্টকে সঠিক পরামর্শ দিয়েছিলেন, সেটাই আমি জানাতে চেয়েছিলাম৷ খেলাধুলোর জন্য জামাইকার অনুন্নত পরিকাঠামোতেও যে বোল্ট সফল হয়েছেন, সেটা তুলে ধরতে চেয়েছিলাম৷ আমাদের দেশের ক্রীড়াবিদদের প্রশিক্ষকরাও ঠিক পরামর্শ দিলে হয়তো তাঁরাও সাফল্য পাবেন৷”
I intended to convey-players & society to look at ways to win in games rather blaming circumstances & Govt & eating is their choice
— Dr. Udit Raj, MP (@Dr_Uditraj) August 29, 2016
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ