সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ চলাকালীন দিনেদুপুরে ভয়াবহ বিস্ফোরণ জামশেদপুরের টাটা স্টিলের (Tata Steel) কারখানায়। নিমেষের মধ্য়েই ছড়িয়ে পড়ল আগুন (Fire)। দাউদাউ আগুন আর ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। কারখানা সূত্রে খবর, এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খবর মিলছে। এঁদের ভরতি করা হয়ে টাটা হাসপাতালে। তবে এত বড় বিস্ফোরণের (Blast) জেরে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা যায়নি। ইতিমধ্যে দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এমনটাই।
#WATCH Jharkhand | A fire broke out in a Coke plant of Tata Steel Factory in Jamshedpur due to an alleged blast in a battery. Five fire tenders at the spot, 2 labourers reportedly injured. pic.twitter.com/Y7cBhVSe1A
Advertisement— ANI (@ANI) May 7, 2022
জামশেদপুরের (Jamshedpur) টাটা স্টিলের যে কারখানায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা অত্যন্ত আধুনিক একটি প্ল্য়ান্ট। উৎপাদন ক্ষমতায় অন্যান্য প্ল্যান্টের চেয়ে অনেকটা এগিয়ে। প্রচুর কর্মী এই শাখায় কাজ করেন। শনিবার কাজের সময়ে সকলেই কাজে মগ্ন ছিলেন তাঁরা। এমনই সময়ে ঘটে দুর্ঘটনা। বিস্ফোরণের প্রচণ্ড শব্দ কানে আসে। তারপরই দাউদাউ আগুন নজরে আসে সকলের। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সকলে প্রাণভয়ে কারখানা ছেড়ে পালাতে চান।
[আরও পড়ুন: কর্মসংস্থান বৃদ্ধিতে রাজ্যের হাতিয়ার ‘জব ফেয়ার’, মেলা থেকে ৯ হাজার চাকরি হয়েছে, দাবি মন্ত্রীর]
খবর পেয়ে তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা ছুটে যান। কারখানায় যাঁরা কাজ করছিলেন, তাঁদের দ্রুততার সঙ্গে উদ্ধার করা হয়েছে বলে খবর। ততক্ষণে অবশ্য দমকলের ৫টি ইঞ্জিন কারখানার বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। বেশ খানিকক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেদিকেও বাড়তি নজর দেন দমকলকর্মীরা। জানা যাচ্ছে, ২ জন শ্রমিক আটকে পড়েছিলেন প্ল্য়ান্টের ভিতরে। তাঁরাই জখম হয়েছেন। ভরতি করা হয় হাসপাতালে।
[আরও পড়ুন: মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ধাক্কা, উচ্ছেদে রুটিরুজি বিপন্ন হকারদের]
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর