সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে চতুর্থ দফার ভোটের (Lok Sabha 2024) দিন সকালে উত্তেজনা রাজস্থানের জয়পুরে(Jaipur)। বোমা মেরে গোলাপি শহরের একাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই পর্বে জয়পুরে ভোট না থাকলেও সাতসকালে ওই স্কুলগুলিতে হুমকি মেল আসায় উত্তেজনা ছড়িয়েছে গোটা শহরে।
সোমবার সকালে জয়পুরের অন্তত গোটা চারেক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। হুমকি দেওয়া হয় ইমেল মারফৎ। ওই হুমকি মেল পাওয়া মারফৎ স্কুল কর্তৃপক্ষ পুলিশ আধিকারিকদের জানান। প্রচণ্ড গরমের জন্য জয়পুরের অধিকাংশ স্কুলে এখন পঠনপাঠন হচ্ছে সকালে। ফলে সবকটি স্কুলেই বহু পড়ুয়া ছিল। তাঁদের সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দেওয়া হয়। পুলিশ এসে চারটি স্কুলেই তল্লাশি চালিয়েছে। যদিও ঘণ্টাখানেকের তল্লাশির পর কিছুই মেলেনি।
[আরও পড়ুন: ‘পার্থ ভৌমিককে ভোট দিন’, রাজের সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে গলা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা!]
রবিবারই রাজধানী দিল্লিতে একই ভাবে বোমাতঙ্ক ছড়ায়। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, রবিবার দুপুরে আচমকাই দুটি হাসপাতালে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে মেল করে বলা হয় সেখানে বোমা রাখা আছে। এমনকী বিমানবন্দরও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও পরে কোথাও কিছু পাওয়া যায়নি।
[আরও পড়ুন: বইয়ের প্রচ্ছদে পুরুষাঙ্গের আদলে রবীন্দ্রনাথের মুখ! নিন্দায় সরব বাঙালি সমাজ]
উল্লেখ্য, নির্বাচনের আবহে একাধিকবার এভাবেই বোমাতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। গত মাসে একই রকম হুমকি মেল এসেছিল দেশের ২৪টি বিমানবন্দরে। হুমকি দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হবে ওই বিমানবন্দরগুলো! হুমকি মেল ঘিরে ছড়ায় চাঞ্চল্য। ভোটের আবহে এই আতঙ্ক ছড়ানোর নেপথ্যে কারা? এখনও উত্তর নেই নিরাপত্তা এজেন্সিগুলির কাছে।
সর্বশেষ খবর
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের
-
চুপিসারে মা হওয়ার পর গর্ভাবস্থার মুহূর্ত ভাগ, সন্তান কোলে প্রথমবার প্রকাশ্যে প্রশ্মিতা
-
মায়ের বুকের দুধের গয়না! ‘ব্রেস্ট মিল্ক জুয়েলারি’ কেনার আগে এই তথ্যগুলি না জানলেই মুশকিল