সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক কালো টাকা আমানতকারীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পাশাপাশি, আম আদমির জীবনে সাময়িকভাবে হয়রানির উদ্রেক হয়েছে৷ ৫০০ ও ১০০০ টাকার যে পরিমান নোট বাতিল ঘোষণা করা হয়েছে, সেই পরিমান নতুন টাকা বাজারে মজুত না থাকায় প্রাথমিকভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ৷ আর সাধারণ মানুষের সাহায্যেই এবার এগিয়ে আসল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ব্যাঙ্ক থেকে নেওয়া ব্যক্তিগত ঋণশোধের সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়ে দিল আরবিআই৷ সোমবার আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের ব্যক্তিগত ঋণশোধ করার কথা ছিল, তাঁদের ক্ষেত্রে সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়ে দেওয়া হল৷ কেবল এই সময়সীমার মধ্যেই যাঁদের ঋণশোধ করার কথা ছিল, তাঁরাই বিশেষ সুবিধা পাবেন বলে আরবিআই সূত্রে খবর৷
প্রসঙ্গত, বাড়ি, গাড়ি অথবা কৃষির জন্য ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গিয়েছে৷ সেইসঙ্গে এও জানা গিয়েছে যে ব্যাঙ্ক থেকে এক কোটি বা তার কম পরিমাণ টাকা ঋণের ক্ষেত্রেই এই বিশেষ ছাড় দিল আরবিআই৷
সর্বশেষ খবর
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময় কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি
-
ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’