আপনার গাড়িতে যে তেল ভরছেন, তা আদৌ খাঁটি তো? এই প্রশ্ন সাধারণ মানুষের মনে মাঝেমধ্যেই উঁকি মারে। কারণ জ্বালানির মান ঠিক না থাকলে গাড়ির ইঞ্জিন বিগড়ে যাওয়ার ভয় রয়েছে। গ্রাহকদের এই দুশ্চিন্তা দূর করতে এবং তেলের গুণমান বজায় রাখতে দেশজুড়ে বড়সড় অভিযানে নামল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। আর এই বিশেষ অভিযানে অত্যন্ত স্বস্তির খবর উঠে এল। দেশজুড়ে হাজারেরও বেশি পেট্রোল পাম্পে আচমকা তল্লাশি চালিয়েও কোনও রকম ভেজাল বা অনিয়মের হদিশ মেলেনি।
সম্প্রতি ৩ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে দেশজুড়ে এই ঝটিকা সফর চালানো হয়। বিপিসিএলের উচ্চপদস্থ কর্তারা দেশের বিভিন্ন প্রান্তের পেট্রোল পাম্পগুলিতে ৯৩২টি সারপ্রাইজ ভিজিট করেন। এখানেই শেষ নয়, সংস্থার বিশেষ কোয়ালিটি কন্ট্রোল সেল আলাদা করে ১১১টি পাম্পে নজরদারি চালায়। অত্যন্ত আধুনিক মানের মোবাইল ল্যাবরেটরি বা ভ্রাম্যমাণ পরীক্ষাগার নিয়ে চালানো হয় আরও ৫০টি পরীক্ষা। পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রতিটি পাম্পেই নির্ধারিত গুণমান মেনেই জ্বালানি বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:
বিপিসিএল কর্তৃপক্ষের দাবি, গ্রাহকদের নিখাদ পরিষেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতেই এই বহুবিধ নজরদারি ব্যবস্থা কাজ করে চলেছে। ডিপো থেকে শুরু করে গ্রাহকের গাড়ির ট্যাঙ্ক পর্যন্ত যাতে জ্বালানির মান এক থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত এই মহারত্ন সংস্থার দেশজুড়ে ২৫ হাজার ৩০০-র বেশি ফুয়েল স্টেশন রয়েছে। পাশাপাশি ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে এগিয়ে চলেছে সংস্থাটি। তবে আপাতত ভেজালহীন খাঁটি তেল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই বিপিসিএলের সবচেয়ে বড় সাফল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লক্ষ লক্ষ ইউজারকে সম্মতি ছাড়াই অন্যের নগ্ন ছবি তৈরির এআই ওয়েবসাইটে পাঠাচ্ছে ইউটিউব, এক্স!
-
গদরে ‘চৈনিক’ চাল! ইরানে মার্কিন হামলার মাঝেই চাবাহার নিয়ে কেন চিন্তিত নয়াদিল্লি?
-
প্রথমবার ওয়েব সিরিজে সব্যসাচী, সম্মুখ সমরে ঋত্বিক! কোন চমক নিয়ে আসছেন দুই চক্রবর্তী?
-
দ্বিতীয় ম্যাচেও বড় জয়, বিষ্ণুর হ্যাটট্রিকে ইস্টবেঙ্গলের কাছে ধরাশায়ী বিধাননগর
-
কালীঘাট তৃণমূল ছাড়ার আগে মমতাকে ‘শেষ’ বার্তা মিত্র মদনের! কী লিখলেন কামারহাটির বিধায়ক?