Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

পাত্রের এই বদভ্যাসের কারণে বিয়েই ভেঙে দিলেন কনে

ধন্যি মেয়ে!!!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৭, ০৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৭, ০৯:৩৪

options
link
পাত্রের এই বদভ্যাসের কারণে বিয়েই ভেঙে দিলেন কনে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাবার্তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। পাত্র-পাত্রী দু’জনের সম্মতিতেই ঠিক হয়েছিল দিনক্ষণ। সেজে উঠেছিল মন্ডপ। বরও এসে হাজির হয়েছিলেন সেজেগুজে। অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে কোনও খামতি রাখেননি কনেপক্ষও। তিথি-নক্ষত্র মেনেই হচ্ছিল মালাবদল। এমন শুভ মুহূর্তেই হঠাৎ বেঁকে বসলেন কনে। সকলকে অবাক করে ঘোষণা করলেন, এ বিয়ে তিনি কিছুতেই করবেন না। ত্রাহি ত্রাহি রব পড়ে গেল বিয়ের জমজমাট আসরে। সকলের মুখে একটাই প্রশ্ন, কী কারণে এমন সিদ্ধান্ত কনের? কারণটা পাত্রীই জানালেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য দায়ী পাত্রের একটি বদভ্যাস। গুটখা খাওয়ার অভ্যাস রয়েছে ওই যুবকের। আর এই অভ্যাস পাত্রীর একেবারেই অপছন্দ। তাই গুটখার নেশায় আসক্ত ব্যক্তিকে বিয়ে করতে পারবেন না তিনি।

[গ্রামের নাম ‘ট্রাম্প’, ঠিকানা কিন্তু ভারতই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ঘটেছে এই ঘটনা। স্থানীয় দালান ছাপাড়া এলাকার বাসিন্দা ওই পাত্র।  লগ্ন মেনেই বিয়ে করতে পৌঁছেছিলেন লালগঞ্জে। পাত্রীও সেজেগুজে তৈরি ছিলেন। কিন্তু মণ্ডপে এসেই পাত্রী খেয়াল করেন, তখনও গুটখা মুখে দিয়ে রেখেছেন পাত্র। এ দৃশ্য দেখেই বেঁকে বসেন তিনি। বর ও কনে, দুই পক্ষের সকলেই পাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন পাত্রী। এমনকী, পাত্রও তাঁকে কথা দেন বিয়ের পর এই বদভ্যাসটি ত্যাগ করবেন। কিন্তু তাতেও বরফ গলেনি।

[উপার্জনের অঙ্কে শাহরুখ, সলমনের সঙ্গে ‘ফোর্বস’ তালিকায় ঠাঁই অক্ষয়েরও]

নরমে-গরমে যুবতীকে বুঝিয়ে যখন কোনও লাভ হয়নি পুলিশেরও দ্বারস্থ হন পাত্রের পরিবার। স্থানীয় ডোকাটি পুলিশ স্টেশনে অভিযোগ জানান তাঁরা। পাত্রীও হাজির হন পুলিশ স্টেশনে। জানান, একবার কেউ এই গুটখার মতো নেশার কবলে পড়লে তাঁর আর সেই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার কোনও পথ থাকে না। হাজার চেষ্টা করলেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই জেনেবুঝে এমন মানুষকে জীবনের সঙ্গী হিসেবে মেনে নিতে পারবেন না তিনি। পুলিশকর্মীরাও কনেকে প্রথমে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর সিদ্ধান্ত মেনে নেন। শেষ পর্যন্ত কনের সিদ্ধান্তেই স্থগিত রাখতে হয় বিয়ে।

[OMG! এসি থেকে আসতে পারে এমন বিপদ!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.