সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ভিডিওয় তোলপাড় সারা দেশ৷ আলোচনা-সমালোচনা-পর্যালোচনা সবই চলছে৷ কিন্তু ঘটনার পর থেকেই সেনা জওয়ান তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না তাঁর পরিবার৷ এমনটাই অভিযোগ তেজ বাহাদুরের স্ত্রী ও ছেলের৷
বুধবার সাংবাদিকদের সামনে তেজ বাহাদুর যাদবের স্ত্রী শর্মিলা জানান, তাঁর স্বামী কোনও অন্যায় কাজ করেননি৷ শুধুমাত্র নিজের জন্য ঠিকঠাক খাবার চেয়েছেন৷ যা কোনও অপরাধ নয়৷ তাঁর স্বামী যদি মদ্যপ কিংবা মানসিকভাবে অসুস্থই হয়ে থাকেন তাহলে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন কী করে? এই প্রশ্নও তুলেছেন শর্মিলা৷
বাবার হয়ে সওয়াল করেছে তেজ বাহাদুরের ছেলে রোহিতও৷ তাঁর অভিযোগ, মঙ্গলবার বিকেল থেকেই তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না৷ কোথায় তাঁকে রাখা হয়েছে সেই বিষয়েও কিছু জানে না তাঁর পরিবার৷ এই বিষয়ে তদন্তের আবেদন জানিয়েছে রোহিত৷ সেই সঙ্গে বাবা সুস্থ আছে কি না, তাও জানতে চেয়েছে সে৷ এর আগেই তেজ বাহাদুরের মা জানান, ছেলে সেনার কাজ করার পদ্ধতি নিয়ে খুশি ছিলেন না৷
সেনার সীমান্ত সুরক্ষা বিভাগের ২৯ নম্বর ব্যাটেলিয়ানের সঙ্গে যুক্ত ছিলেন জওয়ান তেজ বাহাদুর৷ গত সোমবার একটি ভিডিও প্রকাশ করে সেনার নিম্নমানের খাবার সরবরাহের কথা ফাঁস করেন৷ ভাইরাল এই ভিডিওতেই ঝড় ওঠে গোটা দেশে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তবে সেনার তরফে দাবি জানানো হয়েছিল, প্রথম থেকেই বিশৃঙ্খল ও মদ্যপ ওই জওয়ান৷
আরও পড়ুন –
(উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের)
(দুর্নীতির অভিযোগ জানানো জওয়ান মদ্যপ, দাবি বিএসএফের)
সর্বশেষ খবর
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা