সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ফেসবুক ভিডিও যেন নাড়িয়ে দিয়েছে আসমুদ্র হিমাচলকে৷ যাঁরাই সে ভিডিও দেখছেন শিউরে উঠছেন৷ যে সেনারা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে দেশ প্রহরা দিচ্ছেন, তাঁদের খাবার-দাবারের দশা দেখে দিকে দিকে উঠেছে সমালোচনার ঢেউ৷ আর এরপরই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
(উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের)
নিজের ফেসবুক প্রোফাইলে কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন বিএসফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ দেশবাসীর চোখে আঙুল দিয়ে তিনি যেন দেখিয়ে দেন, কোন দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের জীবনধারণ করতে হয়৷ প্রাকৃতিক বিপর্যয় বা শত্রুশিবিরের আক্রমণ তো আছেই, তবে আরও মারাত্মক ছিল সরষের ভিতর লুকনো ভূত৷ সেনার উপরমহলের দুর্নীতির কারণে দুবেলা পেট ভরে খাবারও জোটে না জওয়ানদের৷ যা খাবার দেওয়া হয় তাও অত্যন্ত নিম্নমানের৷ নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সেনার স্বার্থেই এ কথা সামনে আনেন ওই জওয়ান৷
এ ভিডিও ছড়িয়ে পড়ামাত্র দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়৷ সেনার সমস্ত কৃতিত্বকে এই সরকার নিজের গরিমা হিসেবে প্রকাশ করে বলেই অভিযোগ৷ সেই সরকাররে আমলেই সেনার এমন বেহাল দশায় সমালোচনার ঢেউ ওঠে৷ আর এরপরই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ জানান, তিনি নিজেই সোমবার ভিডিওটি দেখেছেন৷ ওই জওয়ানের আবেদনও শুনেছেন৷ সচিবকে নির্দেশ দিয়েছেন পুরো ঘটনার তদন্তের জন্য৷
দেশের জওয়ানের হয়ে সরব হয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষও৷ বীরেন্দ্র শেহবাগ থেকে শুরু করে অসংখ্য নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ ব্যাপারে৷
Whatever said and done,our Soldiers and Farmers need to be taken better care of. Proper food needs to reach them all.#Food4Soldiers pic.twitter.com/5WG9btYabs
— Virender Sehwag (@virendersehwag) January 10, 2017
Whatever you say,we should show atleast some gratitude towards our soldiers,this is the pic posted by one soldier #BSF #Food4Soldiers pic.twitter.com/kzwkXhxnIU
— Vishnu Vardhan Reddy (@VishnuTvvr34) January 10, 2017
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া