সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাহ্মণ্যতন্ত্র হাজারও পঙ্কিলতা আর গোঁড়ামির আবর্তে না পড়লে হয়তো বৌদ্ধধর্মের উত্থানই হত না। তবে যে শিক্ষা গৌতম বুদ্ধ দিয়েছিলেন তা আজকের ভোগবাদী সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।
কী শিক্ষা দিয়েছিলেন তিনি?
বুদ্ধ তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন তিনটি ধ্রুব সত্যের কথা।
১) এ পৃথিবীতে কিছুই হারিয়ে যায় না- বু্দ্ধ জানিয়েছিলেন, এ মহাবিশ্বে কোনও কিছুই হারায় না। বস্তু রূপান্তরিত হয় শক্তিতে। শক্তি আবার পরিণত হয় বস্তুতে। শুকিয়ে যাওয়া পাতা মাটিতে পরিণত হয়। আবার সেই মাটিতেই জন্মায় নতুন গাছ। বিজ্ঞান এভাবেই অঙ্গীভূত হয়েছিল তাঁর শিক্ষায়।
২) সবকিছুই পরিবর্তনশীল- জীবনে সবকিছুই পরিবর্তিত হতে থাকে। জীবন সর্বদা পরিবর্তনশীল। অনেকটা নদীর মতো। কখনও ধীরে প্রবাহিত হয়, কখনও গতিশীল। ঠিক যেখানে কোনওকিছু ঘটবে না বলে মনে হয়, তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে। এই পরিবর্তনশীলতাই জীবন। পরবর্তীকালের দার্শনিকদের সঙ্গেও এ কথার মিল পাওয়া যাবে।
[‘ইতিহাস সংরক্ষণ করতে না পারলে, দেশরক্ষাও হয় না’]
৩) কারণ ও ফলাফল তত্ত্ব- যা কিছু ঘটছে, তার পিছনে কোনও না কোনও একটা কারণ আছে। যদি পাওনা কিছু না থাকে, তবে কোনও কিছুই আমাদের সঙ্গে ঘটে না। প্রত্যেকটা ঘটনা, যা আসলে ফলাফল, তার পিছনে নিশ্চিতই কিছু কারণ আছে। এই কারণ-ফলাফল তত্ত্বও বিজ্ঞানে স্বীকৃত।

বুদ্ধ শিখিয়েছিলেন চারটি মহৎ সত্যের কথা। সেই সত্যিগুলি হল-
দুর্ভোগ বা সাফারিং- মানুষ দুর্ভোগের শিকার হয় চারটি কারণে। জন্ম, মৃত্যু, জরা ও অসুখে। কিন্তু এই যে দুর্ভোগ, তার পিছনে নির্দিষ্ট কোনও কারণ আছে। যেমন, কোনও না কোনও কারণ থাকলে তবেই অসুখ হয়। এটি দ্বিতীয় সত্য। এবার এই দুর্ভোগের শেষও আছে। সেটাই তৃতীয় সত্যি। সেটাই আসলে পরিবর্তনশীলতা। দুর্ভোগের কারণ খুঁজে ফেলে মানুষ যদি নিজেকে পরিবর্তিত করে নেয় তবে দুর্ভোগের শেষ। আর তা অর্জন হবে কীভাবে? এই পথ খুঁজতে গেলে দ্বারস্থ হতে হবে আটটি বিশেষ পন্থার। এই পন্থাগুলি হল, সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক ভাবনা, সঠিক বক্তব্য, সঠিক আচরণ, সঠিক যাপন, সঠিক চেষ্টা, সঠিক সচেতনতা ও সঠিক মনযোগ। এগুলি অনুশীলনের মাধ্যমেই জীবনে প্রকৃত পথের সন্ধান পেতে পারেন কেউ। আজকের দিনেও এই শিক্ষা, এই আচরণ মানুষকে যে জীবনের সাফল্যের সন্ধান দেবে, তা বলাই বাহুল্য।
[অবসাদ ঘোচাতে যোগই ভরসা উপত্যকার জওয়ানদের]
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি