সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদিক থেকে তাকাচ্ছেন সানি লিওন৷ তো ওদিকে মিয়া খালিফা৷ মাঝে আবার আছেন জনি সিনসও৷ পথচলতি অনেকে সেদিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছেন৷ কারও মুখে মুচকি হাসি৷ কেউ আবার দৃশ্যতই অপ্রস্তুত৷ এই অভিনব প্রচারেই নেটদুনিয়ায় নজর কেড়েছে কেরলের এক বাসমালিক৷ যাত্রাপথ রঙিন করতে বাসেই হাজির করিয়েছেন পর্নস্টারদের৷
[ স্নানের সময় দুষ্টুমি, মায়ের হাতেই প্রাণ গেল খুদের ]
বাসের শরীরে বিজ্ঞাপন তো নতুন কিছু নয়৷ সরকারি বা বেসরকারি বাসকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে মুখিয়ে থাকেন অনেকেই৷ কিন্তু বিজ্ঞাপন তুলে রেখে স্রেফ বিনোদনের খাতিরে বাসের ব্যবহার সচরাচর দেখা যায় না৷ আর তা করেই হইচই ফেলেছে কেরলের এই বাসমালিক৷ গোটা বাসের গায়ে আটকানো বহু পর্নস্টারের ছবি৷ ভিতরে আবার ডিজে-র বন্দোবস্তও আছে৷ নেটিজেনদেরই কেউ একজন সে ছবি তুলে আনেন টুইটারে৷ তারপর থেকেই শুরু হয়েছে বিস্তর চর্চা৷ বিশেষ এক ট্যুর ও ট্রাভেল কোম্পানির এই মনোরঞ্জনের আয়োজন মন কেড়েছে নেটদুনিয়ার বাসিন্দাদেরও৷ ফলে অনেকেরই একটা ইচ্ছে, একবার অন্তত এ বাসে চড়তেই হবে৷
When u want to attract Doctor, plumber, scientist, teacher, delivery boy, driver, police man with a single picture.. 😎😎
— The Indian (@For_India1) June 30, 2018
Wow! Never seen anything similar in Maharashtra. 👌👌
— Apoorv (@apoorvc2005) June 30, 2018
I thought for a fraction of a second that the middle guy who is bald is Kane.😂😂
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 30, 2018
অবশ্য কেউ কেউ ক্ষুব্ধও হচ্ছেন৷ বড়দের নাহয় কথা নেই৷ মনেরঞ্জনের খোরাক পেয়ে চোখের সুখ, মনের সুখ দুই-ই হচ্ছে৷ কিন্তু ছোটদের? তারা তো রাস্তায় এই বাসকে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে, এরা কারা? কী উত্তর তখন দেবেন অভিবাবকরা? আপাতত তার কোনও উত্তর নেই৷
Bus in Kerala😂😂😂 you cannot be serious mate 😂😂 pic.twitter.com/jS7MvL8zxF
— No (@Basi_cally) June 29, 2018
সর্বশেষ খবর
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
-
‘ভেড়ার দল’ কটাক্ষ রাজবীরের, শান্ত দীপেন্দু ক্ষেপে বললেন, ‘কাউকে ভয় পাই না’, ‘বিগ বস’-এ তুলকালাম!
-
বিপর্যয়ের মধ্যেই কাঁপল মাটি, বিধ্বস্ত নেপালে এবার ভূমিকম্প!
-
মনোনীত ভোজিনহা, ব্যালন ডি’অরের লড়াইয়ে ইতিহাস মেসির! হালান্ড-ইয়ামালদের সঙ্গে লড়াইয়ে কারা?
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি