অফিস ক্যাবেই বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাত প্রায় ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। তরুণী শামশাবাদ থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য একটি ক্যাবে ওঠেন। বিমান সংস্থার তরফ থেকে ক্যাবটি আগে ঠিক করা ছিল। অভিযোগ, যাত্রার কিছুক্ষণ যাওয়ার পর চালক আচমক পথ পরিবর্তন করেন। একটি নির্জন রাস্তায় নিয়ে যান গাড়িটি। বিমানসেবিকা আপত্তি জানালে তিনি জানান, শৌচালয়ে যাওয়ার জন্য তিনি সেই রাস্তা বেছে নিয়েছেন। এরপর গাড়িটিকে মাঝরাস্তায় দাঁড় করিয়ে তিনি চলে যান। ফিরে এসে তিনি যুবতীকে গাড়ির ভিতরেই ধর্ষণ করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতী কোনওমতে অভিযুক্তকে ঠেলে গাড়ির দরজা খুলে পালান। চিৎকার করে সাহায্য প্রার্থনা করেন।
আরও পড়ুন:
ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাঁকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার পর পুলিশ বিমান সংস্থাকে মহিলা কর্মীদের নিরাপত্তা বিধি পর্যালোচনার আবেদন জানিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘অস্কার ব্রুজো জিন্দাবাদ’, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের ‘মাস্টার’ মন্তব্যে পালটা শীর্ষকর্তা দেবব্রতের
-
ফোনের কভারে তেজপাতা, কোন বিশ্বাসে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা?
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’