Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Delhi High Court on CJP Protest

কোটি টাকার বিদেশি অনুদান ‘ককরোচ’দের! এনআইএ তদন্তের দাবিতে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

বৃহস্পতিবার অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশ কুমার আগরওয়াল মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ, দিল্লির বুকে যে অন্দোলন হচ্ছে, তা রাজনৈতিকভাবে প্ররোচিত। দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্যই এই আন্দোলন চলছে। এই আন্দোলনের নেপথ্যে রয়েছে বিভিন্ন বিদেশি শক্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৩:৪২

options
link
কোটি টাকার বিদেশি অনুদান ‘ককরোচ’দের! এনআইএ তদন্তের দাবিতে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা zoom
‘ককরোচ’দের বিরুদ্ধে তদন্ত চেয়ে এবার দিল্লি হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা।
Advertisement

বিভিন্ন বিদেশি সংস্থার কাছ থেকে কোটি টাকার অনুদান পাওয়ার অভিযোগ। ‘ককরোচ’দের (CJP Protest) বিরুদ্ধে এনআইএ তদন্ত চেয়ে এবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) দায়ের হল একটি জনস্বার্থ মামলা। জরুরি ভিত্তিতে শুক্রবারই মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশ কুমার আগরওয়াল মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ, দিল্লির বুকে যে অন্দোলন হচ্ছে, তা রাজনৈতিকভাবে প্ররোচিত। দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্যই এই আন্দোলন চলছে। এই আন্দোলনের নেপথ্যে রয়েছে বিভিন্ন বিদেশি শক্তি। শুধু তাই নয়, তাঁর দাবি, অন্দোলনটি সংঘটিত করতে বিদেশ থেকে অনুদানও পাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আবেদনে বলা হয়েছে, দিল্লি বিক্ষোভের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বা অন্য কোনও বিশেষ সংস্থাকে দেওয়া হোক। ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের দায়ের করা সমস্ত এফআইআর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে হস্তান্তরিত করা হোক। এর পাশাপাশি, হিংসা ছড়ানো, ভাঙচুর ও জরুরি পরিষেবায় বাধা সৃষ্টিকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন সতীশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মামলাকারীর দাবি, এই বিক্ষোভ কোনও প্রকৃত ছাত্র আন্দোলন নয়। বরং এটি দেশবিরোধী- বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২০ জুলাইয়ের বিক্ষোভে যানচলাচলে বাধা সৃষ্টি, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর, পুলিশ-সাংবাদিকদের উপর হামলার মতো ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের সঙ্গে কিছু বিদেশি সংস্থার যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে আবেদনে। শুক্রবার প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.