Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
GOBARdhan Scheme

গোবর থেকে হবে বায়োগ্যাস! ‘গোবর্ধন’ প্রকল্পে প্রায় ২৪ হাজার কোটির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

জৈব সার উৎপাদন বাড়ার পাশাপাশি পরিবেশ দূষণ ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে কেন্দ্র। সঙ্গে কেন্দ্রের আরও দাবি, এর ফলে দেশে সিবিজি উৎপাদন প্রায় ১০ গুণ বাড়বে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৫:৫৬

options
link
গোবর থেকে হবে বায়োগ্যাস! ‘গোবর্ধন’ প্রকল্পে প্রায় ২৪ হাজার কোটির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার zoom
'গোবর্ধন' প্রকল্পে প্রায় ২৪ হাজার কোটির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার।
Advertisement

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: কৃষি বর্জ্য, গোবর ও শহরের জৈব বর্জ্য থেকে কমপ্রেসড বায়োগ্যাস (সিবিজি) উৎপাদন বাড়াতে ২৩,৭৩১ কোটি টাকার ‘গোবর্ধন’ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে জানা যাচ্ছে, ২০২৬-‘২৭ অর্থবর্ষ থেকে ২০৩৫-‘৩৬ অর্থবর্ষ পর্যন্ত প্রকল্পটি চালানো হবে। এই প্রকল্পের লক্ষ্য গোবর, কৃষি ও পুরসভার বর্জ্য ব্যবহার করে জৈবগ্যাসের উৎপাদন বহুগুণ বাড়ানো। যাতে জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমানো যায় এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে দেশবাসীকে উৎসাহিত করা যায়। সরকারের মতে, এই প্রকল্পে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়বে, কৃষকরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন এবং বর্জ্য ব্যবস্থাপনাও আরও উন্নত হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রকল্পের লক্ষ্য প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা।

জৈব সার উৎপাদন বাড়ার পাশাপাশি পরিবেশ দূষণ ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে কেন্দ্র। সঙ্গে কেন্দ্রের আরও দাবি, এর ফলে দেশে সিবিজি উৎপাদন প্রায় ১০ গুণ বাড়বে। একই সঙ্গে আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়বে। নতুন সিবিজি কারখানা গড়ে তুলতে মূলধনী সহায়তা, সহজ ঋণ, নির্দিষ্ট মূল্য কাঠামো এবং পাইপলাইন সংযোগের মতো সুবিধাও দেওয়া হবে।

জ্বলানি ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল ভারত। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের ভারতের পড়েছে ব্যাপকভাবে। পরিস্থিতিকে মাথায় রেখে দীর্ঘদিন ধরে বিকল্প পথ খুঁজছে ভারত। সেই লক্ষ্যে সিবিজি দেশের অগ্রগতিতে বড় ভূমিকা নিতে পারে বসে আশা করা হচ্ছে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পের লক্ষ্য প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.