সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতাকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না। তৃণমূল নেত্রী লোকসভায় ‘একলা চলো’র সিদ্ধান্ত ঘোষণার পরও তাঁকে বন্ধুত্বের বার্তা পাঠাল কংগ্রেস (Congress)। এআইসিসি স্পষ্ট বুঝিয়ে দিল, যে কোনও মূল্যে মমতাকে জোটে চান তাঁরা।
কংগ্রেসের সঙ্গে জোট নয়। লোকসভায় (Lok Sabha Elections 2024) ‘একলা চলো’র বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি একপ্রকার ঘোষণা করে দিয়েছেন, বাংলায় সব আসনে একাই লড়বে তৃণমূল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কংগ্রেসের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। মমতার মতো প্রভাবশালী নেত্রী জোট ছেড়ে বেরিয়ে গেলে ‘ইন্ডিয়া’র (INDIA) ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠে যাবে সেটা ভালমতোই জানে হাত শিবির। সম্ভবত সেকারণেই, তৃণমূল নেত্রী একলা চলোর বার্তা দেওয়ার পরও তাঁর প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাল হাত শিবির।
[আরও পড়ুন: অশুচি মিলনে বাড়ছে জরায়ুমুখের ক্যানসার? কীভাবে হবে রক্ষা? জানালেন বিশেষজ্ঞ]
কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ (Jairam Ramesh) স্পষ্ট বলছেন,”তৃণমূল এবং কংগ্রেস ইন্ডিয়া জোটের শক্ত দুই স্তম্ভ। তৃণমূলকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না। বাংলায় আমরা জোট হিসাবেই লড়ব। বিজেপিকে হারাতে যা করার করব।” জয়রাম রমেশের দাবি, ভারত ন্যায় যাত্রায় মমতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলছেন, “কংগ্রেস সভাপতি বারবার স্পষ্ট করেছেন এই যাত্রায় সব জোটসঙ্গীই আমন্ত্রিত। বাংলায় ইন্ডিয়া জোট, জোটের মতো করেই লড়বে।”
[আরও পড়ুন: সরকারি হাসপাতালে আরও বেশি অস্থি অস্ত্রোপচারের লক্ষ্য, স্বাস্থ্যসাথীর নিয়মে বদল আনছে স্বাস্থ্য দপ্তর]
কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে অভিযোগ, বাংলাতেও রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার সহযোগিতা করছে না। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সেই অভিযোগ মানতে নারাজ। কংগ্রেসের শীর্ষনেতা কানহাইয়া কুমার বুধবার এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, কোথাও রাহুল গান্ধীর (Rahul Gandhi) পোস্টার, ব্যানার ছেঁড়া হয়ে থাকলে, সেটা বিজেপিও করে থাকতে পারে। শুধু ইন্ডিয়া জোটে ভাঙন ধরানোর জন্য।
সর্বশেষ খবর
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন