ঘড়িতে তখন সকাল ৮টা বেজে ৪৬ মিনিট। সেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বারামতি বিমানবন্দর এলাকা! বিমানবন্দরের পাশের সড়কপথে লাগানো সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়ল সেই বিস্ফোরণের মুহূর্ত। ভিডিওয় দেখা গেল, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গিয়েছে আকাশ।
এই বিষয়ে আরও খবর
বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের বিমান। বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং দু’জন ছিলেন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানাচ্ছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে একটি দল বারামতি বিমানবন্দরে পাঠাচ্ছে ডিজিসিএ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে মাঝারি মাপের চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন এনসিপি প্রধান অজিত, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেলের ‘ভিটি-এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটি বুধবার সকালে বারামতিতে ভেঙে পড়ে। এক্স হ্যান্ডলে ‘ফ্লাইটরেডার২৪’ জানিয়েছে, বারামতি এয়ারপোর্টে অবতরণের সময় প্রথমবার ব্যর্থ হন পাইলট। দ্বিতীয়বার অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।
বারামতি বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, ভিটি-এসএসকে বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। অবতরণের সময়ে রানওয়ের একটি ধারে ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছিলেন, নন্দীগ্রামে মমতার বাজি কেন সেই সঞ্চিতা?
-
বিশ্বকর্মা পুজোর পরেই কলকাতার রাস্তা সংস্কারের কাজ শুরু পুরসভার
-
মুছে গেল ছ’বছরের আক্ষেপ! মায়ের বিশ্বাসকে সঙ্গী করে প্রথমবার ইউএস ওপেন জয় জেরেভের
-
গোবর থেকে জ্বালানি তৈরি এবার বঙ্গেও, গোবর্ধন প্রকল্পে ২১ জেলায় বায়োগ্যাস ইউনিট
-
কান ঘেঁষে গেল রুশ ড্রোন, যুদ্ধের ইউক্রেনে কপালজোরে প্রাণরক্ষা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর



