সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র সরকারি কর্মীদের (Central Government Employee) শেষ প্রাপ্ত বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন নিশ্চিত করতে পারে মোদি সরকার। মার্কেট-লিঙ্কড পেনশন স্কিমে আপত্তি তোলা রাজ্যগুলিকে স্বস্তি দিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত দুই উচ্চপদস্থ সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, কেন্দ্র পুরনো পেনশন স্কিমে (Pension Scheme) ফিরে যাবে না। তবে নতুন পেনশন স্কিমে (ন্যাশনাল পেনশন স্কিম) কিছু সংশোধন আনা হতে পারে।
[আরও পড়ুন: ‘বাংলার মানুষকে হতাশ করেছেন নির্বাচন কমিশনার’, বিতর্কের মধ্যে মুখ খুললেন রাজ্যপাল]
গত এপ্রিলে কেন্দ্র মার্কেট-লিঙ্কড পেনশন স্কিম পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে। বেশ কিছু রাজ্য নতুন পেনশন স্কিমে আপত্তি তুলেছে। তারমধ্যে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। আবার, কয়েকটি বিরোধী শাসিত রাজ্য পুরনো পেনশন স্কিম ফিরিয়ে এনেছে। কিন্তু, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেও নতুন পেনশন স্কিম নিয়ে বেশ ক্ষোভ রয়েছে।
কেন্দ্রের মোদি সরকার আসন্ন রাজ্য বিধানসভা ভোট ও আগামী বছরের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) কথা চিন্তা করে এই বিষয়টিতে মোটেই ঝুঁকি নিতে রাজি নয়। সূত্রের খবর, ২০০৪-এর পর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কার, ন্যাশনাল পেনশন স্কিম পুনঃপর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সংশ্লিষ্ট দফতরকে চাপ দিচ্ছেন।
[আরও পড়ুন: Panchayat Election 2023: তিনি কি পদত্যাগ করতে পারেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন রাজীব সিনহা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক