সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে কাশ্মীরে প্রচার চালাতে টেলিভিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পাক মদতপুষ্ট ইসলামিক সংগঠনগুলি। আর এই কাজে তারা ব্যবহার করছে ৫০টি সৌদি ও পাকিস্তানি চ্যানেল যা কোনও সরকারি অনুমতি ছাড়াই কাশ্মীরে চালাচ্ছে প্রাইভেট কেবল অপারেটরগুলি। এর মধ্যে রয়েছে ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েকের নিষিদ্ধ ‘পিস টিভি’ও। গোয়েন্দা দপ্তর সূত্রে এই খবর পেয়েই নড়চড়ে বসেছে কেন্দ্র। অবিলম্বে এই ধরনের সম্প্রচারগুলি বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্গাইয়া নায়ডু।
[অসম এখনও ‘অশান্ত’, আরও তিন মাস জারি থাকবে আফস্পা]
আজ থেকে নয়, দীর্ঘদিন ধরেই এভাবে পাকিস্তান ও সৌদি আরবের চ্যানেলগুলি চলছে উপত্যকায়। এই চ্যানেলগুলির মাধ্যমেই ছড়ানো হচ্ছে উসকানিমূলক স্লোগান। সাধারণ মানুষের মনে বিচ্ছিন্নতার বীজ পোঁতার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। অথচ ভূস্বর্গে এই চ্যানেলগুলি চলার অনুমতিই নেই।
[পার্কের মধ্যেই সঙ্গমে লিপ্ত যুগলকে আজব সাজা দিলেন বিচারক]
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জানান, এই চ্যানেলগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা স্থানীয় প্রশাসনের হাতে রয়েছে। যদি কোথাও অনুমতি ছাড়া পাকিস্তান, সৌদি কিংবা অন্য কোনও নিষিদ্ধ কোনও চ্যানেল প্রচার করার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে কেবল অপারেটরের যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হতে পারে।
[দিল্লিতে স্কুলের পাশে গ্যাস লিক, অসুস্থ শতাধিক পড়ুয়া]
তবে এই বিষয়ে রাজ্য সরকারের আরও কড়া হওয়া উচিত বলে মনে করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এ ব্যাপারে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই বিষয়ে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট দিতেও বলেছেন বেঙ্কাইয়া।
[বিনোদের জায়গায় প্রার্থী হতে পারেন ঋষি অথবা অক্ষয়! কী বলছেন অভিনেতারা?]
সর্বশেষ খবর
-
অ্যামি ভির্ককে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, রণবীর-করিনার সহ-অভিনেতাকে খুনের চেষ্টা!
-
অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে?
-
জুসার-ব্লেন্ডারের দরকার নেই, রান্নাঘরের এই ৫ সরঞ্জামেই পান পুষ্টিকর ফলের রস
-
জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ! বিশ্বের ২০ শহরে তালিকায় ঠাঁই কলকাতারও
-
কলকাতার একাধিক শপিং মলে পুলিশ-দমকল, ‘অখাদ্য’র পর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান