Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Farmer Protest

কাটছে জট? প্রতিবাদী কৃষকদের দাবি মেনে ফসল কিনতে নতুন প্রস্তাব কেন্দ্রের

কেন্দ্রের প্রস্তাব ভেবে দেখতে সময় চেয়েছেন প্রতিবাদী কৃষকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৯:২৪

options
link
কাটছে জট? প্রতিবাদী কৃষকদের দাবি মেনে ফসল কিনতে নতুন প্রস্তাব কেন্দ্রের zoom
নিজস্ব চিত্র।
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বরফ গলার ইঙ্গিত। আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের থেকে নূন্যতম সহায়ক মূল্যে শস্য কিনবে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন মন্ত্রীরা। তবে এই প্রস্তাব আদৌ মেনে নেওয়া হবে কিনা, সেই নিয়ে আলোচনার জন্য দুদিন সময় চেয়েছেন কৃষক নেতারা।

রবিবার প্রতিবাদী কৃষকদের (Farmer Protest) সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। হাজির ছিলেন পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও। রবিবার মাঝরাত পর্যন্ত দুপক্ষের আলোচনা চলে। তার পরেই গোয়েল জানান, কৃষকদের জন্য বিশেষ প্রস্তাব দিয়েছেন কেন্দ্র। আগামী পাঁচ বছরের জন্য ডাল, ভুট্টা ,তুলোর মতো শস্যগুলো নূন্যতম সহায়ক মূল্যে কিনবে কেন্দ্র। সেই জন্য কৃষকদের সঙ্গে আলাদা করে চুক্তি করবে সরকারি সংস্থাগুলো। ফসল কেনার ক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনও উর্ধ্বসীমা থাকবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চণ্ডীগড়ে ধাক্কা INDIAর , বিজেপিতে ৩ আপ কাউন্সিলর, সুপ্রিম শুনানির আগে পদত্যাগ মেয়রের]

তবে কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে কৃষকদের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি। প্রতিবাদী কৃষকনেতা সারওয়ান সিং পান্ধের জানান, কেন্দ্রের প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কিনা, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তও নেওয়া হবে। কিন্তু কৃষকদের দাবির অনেকগুলোই এখনও বাকি রয়েছে। আগামী দুদিনের মধ্যে সেগুলো নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবে কেন্দ্র, এমনটাই আশা করছে কৃষক মহল।

তবে এই দুদিনের জন্য বন্ধ থাকবে কৃষকদের দিল্লি চলো যাত্রা। পাঞ্জাব ও হরিয়ানার (Haryana) সীমানায় আপাতত আটকে দেওয়া হয়েছে কৃষকদের মিছিল। কিন্তু সেখান থেকে পিছু হটেননি তাঁরা। কেন্দ্রকে আগামী দুদিন সময় দিয়েছেন কৃষকরা, যেন চাষিদের পেনশন, ঋণ মকুবের মতো একাধিক দাবি পূরণ হয়। তা না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ফের পুরো মাত্রায় প্রতিবাদ শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।

[আরও পড়ুন: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন, ডিজি ও রাজ্যপালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.