নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র। বুধবার এমনটাই ঘোষণা করলেন সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। পাশাপাশি, তিনি জানালেন, শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
নিট প্রশ্ন ফাঁস (NEET Paper Leak Case) নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। সেই সঙ্গে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টিও (সিজেপি)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানান তারা। নিট কাণ্ডের প্রতিবাদে সোমবার সংসদ অভিযান করে সিজেপি, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে ধরনায় বসেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস নেতাকর্মীরা। যোগ দেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবও। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁদের সেখান থেকে তুলে দেয় দিল্লি পুলিশ। কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয় দিল্লি।
আরও পড়ুন:
ধরনা চলাকালীন রাহুলদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তখনই তিনি নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও রাহুল ধরনা তুলতে অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ক্রমাগত তিনি তাঁর দাবিদাওয়া বদল করতে থাকেন বলেও অভিযোগ করেছেন জিতেন্দ্র। এই পরিস্থিতিতে বুধবার রিজিজু ঘোষণা করলেন, নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি নরেন্দ্র মোদি সরকার। সরকারের একটি সূত্রের খবর, বিরোধীরা চাইলে বৃহস্পতিবার থেকেই এই আলোচনা শুরু হতে পারে।
রিজুজু বলেন, “আলোচনার সময় বিরোধীরা তাদের বক্তব্য তুলে ধরতে পারে। তাদের কেউ বাধা দেবে না। কিন্তু আলোচনার আগেই যদি শর্তের পাহাড় তুলে ধরা হয়, তাহলে এর অর্থ হল – আপনারা আসলে আলোচনা চান না। আমরা খোলা মনেই জানিয়েছি যে, নিট প্রশ্ন ফাঁস নিয়ে আমরা আলোচনায় প্রস্তুত।”
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!