Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পাল্টানোয় বাধা কলেজ অধ্যক্ষের

দরজা বন্ধ করলে সমকামিতায় জড়িয়ে পড়তে পারেন ছাত্রীরা, যুক্তি অধ্যক্ষের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১০:৩০

options
link
দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পাল্টানোয় বাধা কলেজ অধ্যক্ষের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মের গেরোয় আটকে কেরলের উপাসনা কলেজ অফ নার্সিংয়ের ছাত্রীদের জীবন৷ এতদিন শুধু পোশাকের উপর নিষেধাজ্ঞা ছিল৷ এবার নিষেধাজ্ঞা জারি করা হল পোশাক পরিবর্তনের উপর৷ আবাসিক এই কলেজের নতুন নির্দেশিকা, এবার থেকে পোশাক পরিবর্তন করার সময় বন্ধ করা যাবে না হস্টেলের ঘরের দরজা৷

বিমানবন্দরে মোদির বিমান নামতে না দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের

Advertisement

নির্দেশিকা জারির নেপথ্যের নায়ক কলেজের অধ্যক্ষ৷ তাঁর যুক্তি, পোশাক বদলের নাম করে ঘরের দরজা বন্ধ করে যথেচ্ছাচার করে ছাত্রীরা৷ কখনও মোবাইল ব্যবহার করে অনৈতিক কাজ করে৷ কখনও আবার সমকামিতায় লিপ্ত হয়৷ এই সমস্ত কিছুই রুখতে জারি হয়েছে নির্দেশিকা৷ পোশাক বদলের প্রয়োজন পড়লে কেবল তাঁরা ঘরের দরজা বন্ধ করে তার সামনে চেয়ার রেখে দিতে পারে৷

ফার্স্ট লুকে ‘বেগম জান’ বিদ্যা কতটা টক্কর দিলেন ঋতুপর্ণাকে?

এর আগেও অধ্যক্ষের এমন তুঘলকি সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে ছাত্রীদের৷ লাইব্রেরিতেও নিষিদ্ধ করা হয়েছে ইন্টারনেট৷ কারণ অধ্যক্ষের অনুমান, লাইব্রেরিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে পর্ন দেখে ছাত্রীরা৷ অধ্যক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা৷ তাঁর অপসারণের দাবিতে অন্দোলন চলছে গত শুক্রবার থেকেই৷ তবে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে৷

মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.